পরিবেশ বিপর্যয়
যুদ্ধের চেয়েও বড় বিপদ পানি; হাহাকার বাড়ছে ইরান

যুদ্ধের চেয়েও বড় বিপদ পানি; হাহাকার বাড়ছে ইরান

অনেক ইরানির কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় হুমকির নাম যুদ্ধ নয়, বরং পানি। বছরের পর বছর ধরে চলা খরা, বৃষ্টিপাত কমে যাওয়া এবং পানির অনিয়ন্ত্রিত ব্যবহার দেশটিকে এক চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে। জলাধার, নদী এবং ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনক হারে নিচে নেমে গেছে। ইরান ও ইসরাইলের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধ এই সংকটকে আরও ঘনীভূত করেছে। যুদ্ধের শুরুর দিকে দেশটির পানি শোধনাগার ও পাইপলাইনসহ বিভিন্ন বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দখল-দূষণে হারিয়ে হচ্ছে টাঙ্গাইলের প্রবহমান খাল

দখল-দূষণে হারিয়ে হচ্ছে টাঙ্গাইলের প্রবহমান খাল

দখল-দূষণে হারিয়ে যাচ্ছে টাঙ্গাইলের প্রবহমান খালগুলো। পরিবেশ আইনবিদ সমিতি বলছে, প্রশাসনের ব্যর্থতার কারণেই বিপর্যয় ঘটছে পরিবেশের। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালগুলো পুনঃখনন করে সচল করার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

গাজার ক্ষতি কাটাতে সময় লাগবে দশকের পর দশক: জাতিসংঘ

গাজার ক্ষতি কাটাতে সময় লাগবে দশকের পর দশক: জাতিসংঘ

অক্টোবরে ইসরাইলের সেনা অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজা উপত্যকার পরিবেশের অকল্পনীয় ক্ষতি হয়েছে। গাজার মাটি, পানি আর বাতাসের যে পরিমাণ ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে দশকের পর দশক সময় লাগবে, এমনটাই বলছে জাতিসংঘ।

জলবায়ু পরিবর্তনে চরম ক্ষতির মুখে বিশ্ব অর্থনীতি

জলবায়ু পরিবর্তনে চরম ক্ষতির মুখে বিশ্ব অর্থনীতি

রেকর্ড ভাঙা তাপদাহ, ভয়াবহ বন্যা আর অতিরিক্ত বৃষ্টিপাত বিশ্বের জলবায়ু পরিবর্তনকে করুণ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। অর্থের পেছনে ছুটতে গিয়ে যে পরিবেশ বিপর্যয় হয়েছে, আগামী ২৬ বছরে সেই অর্থ আয়ই ১৯ শতাংশ কমে যাবে সারাবিশ্বে। পরিবেশ বিজ্ঞানীদের গবেষণা বলছে, জরুরি ভিত্তিতে পদক্ষেপ না নিলে ২০৫০ সাল নাগাদ ১৯ থেকে ৫৯ লাখ কোটি ডলারের আর্থিক ক্ষতির মুখোমুখি হবে বিশ্ব।