
দেশের নদী ও পানি ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে: পরিকল্পনা উপদেষ্টা
দেশের নদী ও পানি ব্যবস্থাকে সরকার ঢেলে সাজাচ্ছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। আজ (রোববার, ৩০ আগস্ট) দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: পরিকল্পনা উপদেষ্টা
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৪ জেলার প্রায় সাত কোটি মানুষের জন-আকাঙ্ক্ষা পূরণে চলতি অর্থবছরে ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

১৫-২৪ বছরের ৪০ শতাংশ মানুষ বেকার: পরিকল্পনা উপদেষ্টা
বর্তমান বাংলাদেশে ১৫-২৪ বছরের মধ্যে ৪০ শতাংশ মানুষ বেকার বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) সকালে বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৬ উপলক্ষ্যে অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের অবস্থান ইতিবাচক: পরিকল্পনা উপদেষ্টা
রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের অবস্থান ইতিবাচক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, ‘রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সাম্প্রতিক অবস্থান ইতিবাচক। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে চীনের ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ।’

একনেকে সাড়ে ৪৬ হাজার কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ২২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। আজ (মঙ্গলবার, ২৩ ডিসেম্বর) পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান উপদেষ্টা ও একনেক সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ অনুমোদন দেয়া হয়।

দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠক
দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতি এবং বাজেট ব্যয় নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ২২ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর উপস্থিত ছিলেন।

সড়কভিত্তিক উন্নয়নকে অগ্রাধিকার দেয়ায় রেল ও নৌপথ অবহেলিত থেকে গেছে: পরিকল্পনা উপদেষ্টা
ব্যবসায়ীদের কথা মাথায় রেখে দীর্ঘদিন ধরে সড়কভিত্তিক উন্নয়নকে অগ্রাধিকার দেয়ার ফলে রেল ও নৌপথ অবহেলিত থেকে গেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। সাশ্রয়ী ও পরিবেশগত দিক বজায় রেখে যোগাযোগ ব্যবস্থায় নতুন কৌশলগত পরিবর্তন জরুরি বলেও মনে করেন তিনি।

দেশে প্রতিদিন দুই তিনটি আন্দোলন থামাতে হচ্ছে: পরিকল্পনা উপদেষ্টা
পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, দেশে প্রতিদিন দুই তিনটি আন্দোলন থামাতে হচ্ছে। এনজিওদের ধন্যবাদ জানাই, আপনাদের এখনও আন্দোলনে দেখা যায়নি। একের পর এক আন্দোলন যারা করছে তাদের আগে থেকেই বুকিং দিয়ে রাখা উচিত।

'সোলার প্যানেলের মাধ্যমে তৈরি শক্তি গ্রিডে যুক্ত করা সম্ভব হচ্ছে না'
সোলার প্যানেলের মাধ্যমে তৈরি হওয়া শক্তি জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। আজ (শনিবার, ২০ সেপ্টেম্বর) রাজধানীর গ্রিন রোডে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক অডিটোরিয়ামে এউএপি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জার্মানির অ্যামবার্গ- ওয়েইডেনের যৌথভাবে আয়োজিত সম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

নির্বাচিত সরকারের আগেই বাজেটের রূপরেখা চূড়ান্তের আহ্বান পরিকল্পনা উপদেষ্টার
পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, প্রকল্পগুলোর বাস্তবায়ন স্বাভাবিক গতিতে সম্পন্ন করতে এখন আর কোনো অজুহাত থাকবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, তাই ডিসেম্বর বা জানুয়ারিতেই সংশোধিত বার্ষিক উন্নয়ন পরিকল্পনা (এডিপি) জমা দিতে হবে। নির্বাচিত সরকার আসার আগেই বাজেটের পূর্ণাঙ্গ রূপরেখা চূড়ান্ত করতে হবে।

একনেকে ৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ১২টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। আজ (রোববার, ২৭ জুলাই) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগর এনইসি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

আসছে বাজেটে শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি করা হবে: পরিকল্পনা উপদেষ্টা
আসছে বাজেটে শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। আজ (রোববার, ১৮ মে) শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক পরবর্তী ব্রিফিংয়ে তিনি এই কথা জানান।