রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আশ্বাস
বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের জন্য তুরস্কের মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। গতকাল (শুক্রবার, ৫ জুন) বিকেলে কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে তিনি এ কথা বলেন।