দেশবাসীকে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ঈদুল আজহার শুভেচ্ছা

প্রতিমন্ত্রী মীর শাহে আলম
প্রতিমন্ত্রী মীর শাহে আলম | ছবি: এখন টিভি
0

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বগুড়া-২ (শিবগঞ্জ-মোকামতলা) উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘ত্যাগ, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত হয়েছে। এ পবিত্র ঈদ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ধনী-গরিব নির্বিশেষে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে।’

তিনি আরও বলেন, ‘শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার সর্বস্তরের মানুষের ভালোবাসা, সহযোগিতা ও দোয়া নিয়ে আমি সবসময় উন্নয়ন ও জনকল্যাণে কাজ করে যাচ্ছি। ঈদের এই আনন্দঘন মুহূর্তে সকলের সুস্বাস্থ্য, সুখ ও নিরাপদ জীবন কামনা করছি।’

বিবৃতিতে তিনি দেশ, জাতি ও জিয়া পরিবারের সার্বিক মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

এএইচ