পতেঙ্গা কনটেইনার টার্মিনাল
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮টি কনটেইনার ওঠানো-নামানোর রেকর্ড

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮টি কনটেইনার ওঠানো-নামানোর রেকর্ড

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) জাহাজ হ্যান্ডলিংয়ে উৎপাদনশীলতার নতুন রেকর্ড করেছে রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি) বাংলাদেশ। সম্প্রতি এমভি ওয়ানেন নামের সিএমএ-সিজিএমের একটি জাহাজে শিপ-টু-শোর (এসটিএস) ক্রেন ব্যবহার করে ঘণ্টায় সর্বোচ্চ ৫৮টি কনটেইনার (৮২ টিইইউ) হ্যান্ডলিংয়ের রেকর্ড করেছে সৌদিআরব-ভিত্তিক প্রতিষ্ঠানটি।

৬ মাসেও পতেঙ্গা কনটেইনার টার্মিনালে আমদানি পণ্য হ্যান্ডলিং শুরু হয়নি

৬ মাসেও পতেঙ্গা কনটেইনার টার্মিনালে আমদানি পণ্য হ্যান্ডলিং শুরু হয়নি

কাঙ্ক্ষিত মুনাফা পাচ্ছে না বন্দর

চালু হওয়ার ৬ মাসেও চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে আমদানি পণ্য হ্যান্ডলিং শুরু করতে পারেনি টার্মিনাল অপারেটর সৌদি আরবের রেড সি গেইটওয়ে ইন্টারন্যাশনাল। সাড়ে চার লাখ একক কনটেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতার এই টার্মিনালে সাত মাসে উঠানামা করেছে মাত্র ২৭ হাজার টিইইউএস। এতে কাঙ্ক্ষিত মুনাফা পাচ্ছে না বন্দর। যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে, স্ক্যানার বসলে বাড়বে কনটেইনার হ্যান্ডলিং ও আয়।

পতেঙ্গা কনটেইনার টার্মিনালে কাল ভিড়বে প্রথম বাণিজ্যিক জাহাজ

পতেঙ্গা কনটেইনার টার্মিনালে কাল ভিড়বে প্রথম বাণিজ্যিক জাহাজ

চুক্তির ছয় মাস পর চট্টগ্রাম বন্দরের নবনির্মিত পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনার কাজ শুরু করছে সৌদি আরবের রেড সি গেইটওয়ে টার্মিনাল। আগামীকাল ১০ জুন রপ্তানি পণ্য নিতে এই টার্মিনালে প্রথম বাণিজ্যিক জাহাজ ভিড়বে। এর মাধ্যমে টার্মিনাল পরিচালনায় প্রথমবারে মতো সক্ষমতার প্রতিযোগিতায় নামবে দেশি ও বিদেশি অপারেটর। বন্দরে এ ধরনের প্রতিযোগিতা বাড়লে পণ্য পরিবহন খরচ যেমন কমবে, তেমনি সেবার মান ও বিদেশি বিনিয়োগ বাড়বে বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ।