নৌ অ্যাম্বুলেন্স

চরবাসীর ভাগ্যে জোটেনি সেবা, ১২ বছর পড়ে থেকে অকেজো নৌ-অ্যাম্বুলেন্স
চরবাসীর জন্য বরাদ্দ হওয়া নৌ অ্যাম্বুলেন্স এক দিনের জন্যও কাজে লাগেনি। পাবনার বেড়া উপজেলায় এক যুগের বেশি সময় ধরে পড়ে থেকে নষ্ট হয়েছে এই বিশেষ সেবাটি। এখন এটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পড়ে আছে সম্পূর্ণ অকেজো অবস্থায়। গায়েব গুরুত্বপূর্ণ যন্ত্রাংশও।

স্বাস্থ্যসেবাবঞ্চিত হাতিয়ার ৭ লাখ মানুষ; অচল কোটি টাকার নৌ-অ্যাম্বুলেন্স
স্বাস্থ্যসেবার মতো মৌলিক অধিকার থেকে যুগের পর যুগ ধরে বঞ্চিত নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সাড়ে সাত লাখ মানুষ। যেখানে আধুনিক চিকিৎসার সুযোগ না থাকায় প্রতিদিনই জীবন দিতে হয় রোগীদের। অথচ মেঘনায় নদী পারাপারের জন্য কোটি টাকা মূল্যের দুটি নৌ-অ্যাম্বুলেন্স পড়ে আছে অযত্ন-অবহেলায়। চালক না থাকা, জ্বালানি সংকট ও রক্ষণাবেক্ষণে বরাদ্দ না থাকায় স্থানীয়দের কাজে আসছে না নৌ-অ্যাম্বুলেন্স।