একদিনে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
দেশজুড়ে গত ২৪ ঘণ্টা বা একদিনে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ২৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মারা গেছে ৫৬০ শিশু। এছাড়াও ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।