
ফুটবল বিশ্বকাপ: কোথায় পাবেন প্রিয় দলের জার্সি, দাম কেমন?
আগামীকাল থেকে পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর। আর বিশ্বকাপ এলেই বাঙালির ফুটবল উন্মাদনা যেন নতুন করে জেগে ওঠে। পাড়া-মহল্লা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন শুধু প্রিয় দলের প্রতি সমর্থনের জোয়ার (Where to Buy Football Jersey in Bangladesh and Price 2026)। আর এই আবেগ ও সমর্থনের অন্যতম বড় মাধ্যম হলো দলের অফিশিয়াল বা রেপ্লিকা জার্সি। শুধু খেলা দেখার সময় নয়, বর্তমানে ফুটবল জার্সি তরুণদের ফ্যাশনেরও একটি বড় অংশ হয়ে উঠেছে। ফলে টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে দেশের বাজারে ফুটবল জার্সির চাহিদা কয়েক গুণ বেড়েছে (Football jersey demand increased in Bangladesh)।

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে একজন নিহত
রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাতপরিচয় এক যুবক (৪০) নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ২৮ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে নিউমার্কেটের বটতলা এলাকায় শহিদ শাহ নেওয়াজ হল সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ‘শান্তিচুক্তি’, সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার
ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে বারবার সংঘর্ষের ঘটনার পর অবশেষে শান্তি প্রতিষ্ঠায় স্বাক্ষরিত হলো এক ‘অনন্য চুক্তি’। শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য গড়ে তুলতে এই অভিনব উদ্যোগ নিয়েছে নিউমার্কেট থানা পুলিশ।

রাজধানীর নিউমার্কেট থেকে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র জব্দ করেছে সেনাবাহিনী
রাজধানীর নিউমার্কেট থেকে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া এখন পর্যন্ত মোহাম্মদপুর এলাকা থেকে ৩০৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) রাতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল সেনাক্যাম্পে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

বৃষ্টিতে পানির নিচে রাজধানীর বহু সড়ক
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে নগরে বৃষ্টি ঝরেছে। এতে পানির নিচে তলিয়ে যায় নিউমার্কেট, বেইলিরোড, আরামবাগ, নটরডেম, রাজারবাগসহ বেশকিছু এলাকার প্রধান সড়ক। বৃষ্টিতে নগর জীবনে ভোগান্তি বেড়েছে। দুর্ভোগে বেড়েছে রিকশা, সিএনজি ভাড়া। অনেকেই প্রয়োজনের তাগিদে ছাতা মাথায় কাকভেজা আর জবুথবু হয়ে নিজ গন্তব্যে যেতে দেখা গেছে।

নিউমার্কেটে চাঁদাবাজি: ব্যবসায়ীদের তোপের মুখে ছাত্রদলের তিন নেতা আটক
রাজধানীর নিউমার্কেট এলাকায় চাঁদাবাজি করতে গিয়ে ব্যবসায়ীদের তোপের মুখে পড়ে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতাকে। গতকাল (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) বিকেলে ফুটপাতে ব্যবসায়ীদের কাছে চাঁদা চাইতে গেলে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী হত্যাকাণ্ডে সাতদিনের রিমান্ডে সাবেক ডিসি মশিউর
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সাবেক উপপুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ (শুক্রবার, ২০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় এ রিমান্ড দেয়া হয়েছে।

ছুটির দিনে শপিংমল-দোকানপাটে ক্রেতাদের ভিড়
সাপ্তাহিক ছুটির দিনে শপিংমল ও দোকানপাটে ভিড় করছেন ক্রেতারা। কারফিউ শিথিলের সময় বাড়ায় ধীরে ধীরে ক্ষতি পুষিয়ে নেয়ার আশায় ব্যবসায়ীরা।

চার বছরে মূল্যস্ফীতি দ্বিগুণ, ঈদে বিক্রি কমেছে ৮০ শতাংশ
উচ্চ মূল্যস্ফীতির নেতিবাচক প্রভাব পড়ছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ওপর। দায় দেনা মাথায় নিয়ে চলছে নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তদের সংসার, কমছে সঞ্চয়। বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরোর তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত চার বছরে মূল্যস্ফীতির হার দ্বিগুণ হয়েছে। কিন্তু মানুষের আয় স্থবির হয়ে পড়েছে। ফলে এই ঈদের কেনাকাটা নিয়েও তেমন উৎসাহ নেই। বাংলাদেশ দোকান মালিক সমিতি বলছে, গত ঈদের তুলনায় এবারের ঈদে বিক্রি কমেছে প্রায় ৫০ থেকে ৮০ শতাংশ।

সকাল থেকে রাজধানীতে মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতা-দুর্ভোগ
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানী ঢাকায় দমকা বাতাসের সঙ্গে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়েছে। আজ (সোমবার, ২৭ সে) সকাল থেকে এখনো অব্যাহত রয়েছে এ বৃষ্টিপাত। এতে নগরীর অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন নগরবাসী। আজ সোমবার (২৭ সে) ভোর থেকে এ অবস্থা শুরু হয়।

রাজধানীতে বৃষ্টিতে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা
আজ (শনিবার, ১১ মে) সকালে মাত্র ঘণ্টাখানেকের ঝুম বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যায়। এতে অফিসগামীরা চরম ভোগান্তিতে পড়ে। নিউমার্কেট এলাকায় পানি জমায় বিপাকে পড়ে এখানকার ব্যবসায়ীরা। আগামী ১৪ মে পর্যন্ত এমন বৃষ্টি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

স্বপ্ন-আবদারের মুদ্রায় চলে ফুটপাত বাজার
রমজান একেবারে শেষ পর্যায়ে হলেও কেনাকাটা যেনো শেষ হচ্ছে না এখনো। গ্রামের উদ্দেশে ঈদযাত্রা শুরু করার আগে তাই প্রিয়জনের জন্য সাধ্যের মধ্যে কেনা চাই পছন্দের পোশাক। বিক্রেতার সাথে মূল্য নিয়ে দরকষাকষি, অবশেষে ক্রেতার আবদারের কাছে বিক্রেতার হার যেনো এখন ফুটপাতের চিরচেনা দৃশ্য। অতিরিক্ত গরমে দিনে দুপুরে ক্রেতার সংখ্যা তুলনামূলক কম থাকলেও আবার ইফতারের পরপরই বদলে যাচ্ছে সেই দৃশ্য।