
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি ফ্রাইড চিকেনের দোকানে বন্দুকধারীর গুলিতে রাজু নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভাই আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে রাউনসভিলের ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিজা’ নামের দোকানে এ ঘটনা ঘটে।

নিউইয়র্ক মেয়র প্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের
নিউইয়র্ক সিটির মেয়র প্রার্থী ও ডেমোক্রেটিক প্রাইমারিতে বিজয়ী জোহরান মামদানিকে অভিবাসী বিতাড়ন ঠেকানোর চেষ্টা করলে গ্রেপ্তার করা হবে- এমন হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প মামদানিকে ‘উন্মাদ কমিউনিস্ট’ আখ্যা দিয়ে জানিয়েছেন, মেয়র নির্বাচিত হলে তার প্রতিটি কার্যক্রম কঠোর নজরদারিতে রাখা হবে।

ক্রিসমাসের আলো ছড়িয়ে পড়েছে নানা দেশে
বড়দিন আসতে বাকি দুই সপ্তাহেরও কম সময়। যদিও এরই মধ্যে ক্রিসমাসের আলো ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা দেশের ছোটবড় শহরে। প্রধান সড়ক থেকে অলিগলি, নামকরা স্থাপনা থেকে শুরু করে বসতবাড়ি, সবখানেই সাজসাজ রব। বিশ্বজুড়ে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, যিশু খ্রিস্টের জন্মদিন।

নিউইয়র্ক সিটির প্রদর্শনীতে ১০০ হাতি!
নিউইয়র্ক সিটির একটি নেইবারহুডে দাঁড়িয়ে আছে ১০০ হাতি। জীবন্ত না হলেও কাঠের তৈরি এই হাতি দেখতে ভিড় করছেন শত শত মানুষ। আয়োজকদের দাবি পৃথিবীটা যতখানি মানুষের ঠিক ততখানিই জীব-জন্তুদের এমন বার্তা পৌঁছে দিতে বিশেষ এই প্রদর্শনী আয়োজন করা হয়েছে। ছোট-বড় নানা আকারের এই হাতিগুলো বানিয়েছেন দক্ষিণ ভারতের ২শ' ভাস্কর।

এক দশকের সবচেয়ে তীব্র দাবদাহের কবলে যুক্তরাষ্ট্র
এক দশকের মধ্যে সবচেয়ে তীব্র দাবদাহের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশের বড় অংশে তাপমাত্রা সতর্কতার আওতায় সাড়ে সাত কোটির বেশি মানুষ। টানা পাঁচদিন এসব অঞ্চলে তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। সোমবার থেকে একই পরিস্থিতি প্রতিবেশি কানাডাতেও। সতর্কতা জারি রয়েছে অন্টারিও-কুইবেকসহ দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলজুড়ে। উত্তাপ বাড়ছে সুদূর ইউরোপেও।