
সামাজিক চিন্তায় নিজেদের স্বাধীনতায় বাধা, স্বতন্ত্রতা ও আত্মবিশ্বাসই দিতে পারে নারীর মুক্তি
সম্পর্কে অবনতি মানেই সমঝোতা নয়; সুযোগ রয়েছে জীবনকে নতুন সুযোগ দেয়ার। দেশে নির্যাতিতা নারীর ৯৩ শতাংশই সামাজিক চিন্তায় বাধা হয় নিজেদের স্বাধীনতা। সমাজবিদরা মনে করেন, স্বতন্ত্রতা ও আত্মবিশ্বাসই নারীদের নির্যাতনকারীর হাত থেকে মুক্তি দেবে। প্রয়োজন হয় না অন্যের ওপর নির্ভরশীলতা।

রাজধানীতে নারীকে খুঁটিতে বেঁধে নির্যাতন, আটক ৫
রাজধানীর গুলশান নর্দা এলাকায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নারী নির্যাতনের ঘটনায় ৫জন কে আটক করেছে পুলিশ। আজ (রোববার, ৪ জানুয়ারি) গুলশান জোনের পুলিশ সহকারী কমিশনার আলী আহমেদ মাসুদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নারী নির্যাতনের মামলায় ‘বহুবিবাহের প্রচারক’ মামুনুর রশিদ গ্রেপ্তার
নারী নির্যাতনের মামলায় ‘বহুবিবাহের প্রচারক’ ও ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মামুনুর রশিদ কাসেমীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (রোববার, ২৩ নভেম্বর) বিকেলে ঢাকার কেরানীগঞ্জের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ: উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন সেনাবাহিনীর
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ সামনে আসার পর বাংলাদেশ সেনাবাহিনী বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ (শুক্রবার, ১৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আনীত এ অভিযোগটি প্রকাশ্যে আসার আগেই সেনাবাহিনী ঘটনাটি সম্পর্কে অবগত ছিল এবং বিষয়টি সেনা আইন অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় অনুসন্ধান ও তদন্তের আওতায় নেয়।

মুরাদনগরে নারী নির্যাতনের ঘটনায় বিএনপি মহাসচিবের নিন্দা, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে এক নারীকে শ্লীলতাহানি ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল (শনিবার, ২৮ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনি ও স্বাস্থ্যসেবা সেল গঠন করেছে বিএনপি’
বিএনপির উদ্যোগে দেশব্যাপী নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোর তথ্য সংগ্রহ এবং নিপীড়িত নারী ও শিশুদের আইনি এবং স্বাস্থ্য সহায়তা সেল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ (শুক্রবার, ১৪ মার্চ) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ধর্মের নাম করে মোরাল পুলিশিং করা যাবে না: আইন উপদেষ্টা
ধর্ষক ও রাস্তাঘাটে নারী নিপীড়কের বিরুদ্ধে সরকার কোনো ছাড় না দেবার সিদ্ধান্তে আছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ধর্মের নাম করে মোরাল পুলিশিং করা যাবে না বলেও জানান তিনি। আজ (বুধবার, ১২ মার্চ) বিকেলে সচিবালয়ে বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ধর্ষণবিরোধী মঞ্চের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠকের পরে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

গণমাধ্যমের ওপর হামলা করলো নারী নির্যাতন মামলায় বরখাস্ত সাবেক এসপি
নাটোরে স্ত্রী নির্যাতন মামলায় পুলিশ সুপার এসএম ফজলুল হককে কারাগারে পাঠানো হয়েছে। ফুটেজ নেয়ার সময় এখন টিভির ক্যামেরাসহ বেশ কয়েকটি গণমাধ্যমের ওপর হামলা করেন সাবেক এই পুলিশ কর্মকর্তা। আজ (মঙ্গলবার, ১১ মার্চ) দুপুরে এই হামলার ঘটনা ঘটে।

নারী ও শিশুর প্রতি সহিংসতা: দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত
সারাদেশে চলমান নারী নির্যাতনের প্রতিবাদ ও শিশু ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আজও বিভিন্ন স্থানে নিপীড়ন বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। দাবি আদায়ে শিক্ষার্থীদের পাশাপাশি এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নারী নির্যাতনের ঘটনায় লালমাটিয়া ও শ্যামলী থেকে দু’জন গ্রেপ্তার
নারী নির্যাতনের ঘটনায় লালমাটিয়া থেকে রিংকু এবং শ্যামলী থেকে রাসেল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ১১ মার্চ) সংবাদ সম্মেলনে ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, 'নারীর প্রতি সংহিতায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।'

ব্রাহ্মণবাড়িয়ায় ধর্ষণ-নারী নির্যাতনের প্রতিবাদে ছাত্রজনতার মশাল মিছিল
দেশের বিভিন্ন স্থানে শিশু ধর্ষণ, নারী নির্যাতন ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার, ৯ মার্চ) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া ছাত্রজনতার ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরাও অংশ নেন।

দেশজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি
মাগুরাসহ দেশের বিভিন্ন এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় প্রতিবাদ ও ধর্ষকের বিচার নিশ্চিতে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর, রাজশাহী, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, ময়মনসিংহের ত্রিশালে কাজী নজরুল ইসলাম ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।