নাফাখুমে আটকা পড়া শতাধিক পর্যটক ফিরেছেন
বান্দরবানের থানচি উপজেলার নাফাখুম ও অমিয়াখুম এলাকায় টানা বৃষ্টির কারণে আটকে পড়া পর্যটকদের মধ্যে শতাধিক পর্যটক নিরাপদে থানচি সদরে ফিরেছেন। অমিয়াখুমে আটকে থাকা আরও ১৮ জন আজ (মঙ্গলবার, ৭ জুলাই) বিকেলে থানচির উদ্দেশে রওনা হয়েছেন। তাদের নিরাপদে ফিরিয়ে আনতে গাইডদের একটি দল পদ্মমুখ এলাকায় অবস্থান করেছে।