
জার্মানিতে স্কলারশিপ, মাসিক ভাতাসহ যে যে সুবিধা থাকছে
বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা, আধুনিক গবেষণাগার এবং পড়াশোনা শেষে ক্যারিয়ার গড়ার চমৎকার সুযোগের কারণে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে জার্মানি। যারা দেশটিতে টিউশন ফি ছাড়া উচ্চশিক্ষা ও গবেষণার স্বপ্ন দেখছেন, তাদের জন্য এসেছে বড় একটি সুযোগ। জার্মান ভিত্তিক খ্যাতনামা প্রতিষ্ঠান ‘হান্স সাইডেল ফাউন্ডেশন’ (Hanns Seidel Foundation - HSS) ২০২৭ শিক্ষাবর্ষের জন্য আকর্ষণীয় এই স্কলারশিপের ঘোষণা দিয়েছে (Hanns Seidel Foundation Scholarship Germany 2027)।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ (রোববার, ১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুষ্টিয়া জেলা সমন্বিত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায়ের নেতৃত্বে তিন সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।

ট্রাম্পের অভিবাসন নীতি: বাড়বে নিরাপত্তা কমবে অপরাধের হার
যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি ব্যাপক সমালোচনা কুড়ালেও এর কিছু সুফলও রয়েছে। ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে ১ কোটির বেশি অবৈধ অভিবাসীকে বিতাড়িত করা হবে। এতে অপরাধ কমার পাশাপাশি দেশটিতে মার্কিনসহ সব অভিবাসীদের নিরাপত্তা বাড়বে বলে মনে করছে ট্রাম্প প্রশাসন।

চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রা বাতিল
সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রা বাতিল করা হয়েছে। আজ (শুক্রবার, ১০ জানুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ বিমানের লন্ডনগামী একটি ফ্লাইটে যাওয়ার উদ্দেশ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের পর লন্ডন যাত্রা বাতিল করে।

৪৭ কোটি ৩২ লাখ টাকা বিতরণ করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এখন পর্যন্ত ৪৭ কোটি ৩২ লাখ টাকা শহীদ ও আহত পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৬২৮টি শহীদ পরিবার এবং ১ হাজার ৬০১টি আহতের পরিবার রয়েছে। আজ (বুধবার, ১ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে একথা জানান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। যারা সঠিকভাবে নথিপত্র জমা দিতে পেরেছে তাদেরকেই আর্থিক সহায়তা দেয়া হচ্ছে বলে জানান তিনি। এদিকে ফান্ডে এখনও ৬২ কোটি টাকা জমা রয়েছে বলে জানান সারজিস আলম।

নারী ক্রিকেটারদের এক বছরের বেতন বকেয়া, নেই নথিপত্রও
২০২৩ সালের বেতন এখনও পাননি জাতীয় দলের বেশ কয়েকজন নারী ক্রিকেটার। কেবল তাই নয়, তাদের পাওনার নথিপত্রও নেই বোর্ডের কাছে। বিসিবির নতুন গ্রেডিং সিস্টেম নিয়েও আপত্তি আছে ক্রিকেটারদের। এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন বিসিবির নারী উইংয়ের কর্তা।