
নারায়ণগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে আবারও একজন আটক
নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত আনোয়ারকে (৪৮) আটক করেছে পুলিশ। আজ (রোববার, ২৪ মে) দুপুরের দিকে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। আটককৃত আনোয়ার জামালপুর জেলার ইসলামপুর থানার ধনতলা গ্রামের মৃত আব্দুল হাকিমের পুত্র।

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ‘ধর্ষণে’র অভিযোগ, আটক ১
নোয়াখালীর সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের দানা মিয়ার বাজার এলাকায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে স্কুল থেকে ফেরার পথে ‘ধর্ষণে’র অভিযোগ উঠেছে। এ ঘটনায় নুরুল আমিন সুজন (৩০) নামে একজনকে আটক করেছে সুধারাম মডেল থানা পুলিশ।

বান্দরবানে পঞ্চম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
বান্দরবানে রুমা উপজেলায় পঞ্চম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা সবাই তার বন্ধু বলে জানা গেছে। এ ঘটনায় ৫০ হাজার টাকা জরিমানার অজুহাতে ৫ ধর্ষণকারীকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। জেলার রুমা উপজেলার পাইন্দু হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে।

হবিগঞ্জে একদিনে ৪ ধর্ষণের অভিযোগ
হবিগঞ্জে একদিনে ৪টি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল (সোমবার, ৭ এপ্রিল) বিকাল থেকে আজ (মঙ্গলবার, ৮ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন তারা। ভিকটিমের মধ্যে ৫ বছরের শিশু থেকে ২৪ বছরের তরুণী রয়েছেন। এসব ঘটনায় এখনও কোনো মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।

মানিকগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. হৃদয় হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ২৫ মার্চ) তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া হৃদয় শিবালয়ের আরুয়া ইউনিয়নের দক্ষিণ শালজানা গ্রামের আজিজ খাঁর ছেলে।

রামগতিতে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
লক্ষ্মীপুরের রামগতিতে কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে রাকিব হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (১০ মার্চ) ভোরে কুমিল্লা জেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। দুপুরে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মাগুরায় ৮ বছরের শিশু কন্যা ধর্ষণ: বোনের স্বামী ও শ্বশুর আটক
মাগুরায় ৮ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে জেলার শ্রীপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মূল অভিযুক্তসহ এখন পর্যন্ত দু’জনকে আটক করেছে পুলিশ। সবশেষ তথ্যে জানা গেছে, শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

ট্রাম্পকে ১ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত এবিসি নিউজ
মানহানি মামলায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ১ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে দেশটির জনপ্রিয় টেলিভিশন নেটওয়ার্ক এবিসি নিউজ।