
দৌলতপুরে বন্যার পানিবৃদ্ধি: ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত, প্লাবিত কয়েক গ্রাম
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের ৫০হাজার মানুষ। গেল এক সপ্তাহে পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি বেড়েছে প্রায় ৮৮ সেন্টিমিটার।

কুষ্টিয়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই
কুষ্টিয়ার দৌলতপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে এক কৃষকের তিনটি বসতঘরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীর পক্ষ থেকে দাবি করা হয়েছে।

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত তৃতীয় শিক্ষার্থীরও মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় আহত স্কুলছাত্র সাইফ হোসেনের (১৪) মৃত্যুর মধ্যদিয়ে না ফেরার দেশে চলে গেল সপ্তম শ্রেণির তিন বন্ধু। গতকাল (রোববার, ৮ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় সাইফের মৃত্যু হয়।

কুষ্টিয়ার দৌলতপুরে র্যাবের অভিযান, বিদেশি অস্ত্রসহ আটক ২
কুষ্টিয়ার দৌলতপুর র্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের অভিযানে দুটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১ জানুয়ারি) বিকেল ৪টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাজুডাঙ্গা গ্রামের আল-সালেহ পাবলিক ওয়েলফেয়ার হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পিস্তল ও গুলিসহ তাদের আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ১৪ কোটি টাকার অবৈধ জাল জব্দ
কুষ্টিয়ার দৌলতপুরে যৌথ অভিযানে প্রায় ১৪ কোটি টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। গেল দুদিন আশ্রায়ণ বিওপি এলাকার চল্লিশপাড়া ও মদনের ঘাটে লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমানের নেতৃত্বে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

কুষ্টিয়ার বাড়ছে পদ্মার পানি: পানিবন্দি ২০ হাজার পরিবার
কুষ্টিয়ার পদ্মা নদীতে হুহু করে বাড়ছে পানি। গতকালের (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) তুলনায় পদ্মায় আজও (শুক্রবার, ১৫ আগস্ট) পানি বেড়েছে চার সেন্টিমিটার। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। জেলার সীমান্তবর্তী দৌলতপুর উপজেলার দুই ইউনিয়ন রামকৃষ্ণপুর ও চিলমারির প্রায় ২০ হাজার পরিবারের অর্ধলক্ষ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পাঠদান বন্ধ রাখা হয়েছে অন্তত ২০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে। তলিয়ে গেছে চলাচলের রাস্তা ও বিপুল পরিমাণ ফসলিজমিও।

দৌলতপুরে যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা এলাকার যমুনা নদীতে গোসল করতে গিয়ে এক অন্তঃসত্ত্বা নারীসহ আরো এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় দুই ঘণ্টা চেষ্টা করেও তাদের সন্ধান পায়নি।

কুষ্টিয়ায় সীমান্ত দিয়ে পুশ-ইন ও চোরাচালান রোধে কঠোর বিজিবি
ঈদুল আজহাকে ঘিরে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্তে নিরাপত্তায় পুশ ইন, গবাদিপশু চোরাচালান ও পশুর চামড়া পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক ও কঠোর অবস্থানে থাকবেন বলে জানিয়েছেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান।

হাতের চাপেই ভেঙে যাচ্ছে সড়কের ব্লক, মেয়াদ শেষ হলেও কাজ চলছে
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। রাস্তার কাজে নিম্নমানের ব্লক, ইটের খোয়ার ব্যবহার আর সড়কের দুইপাশের ফসলি জমি থেকে মাটি কেটে নেয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। প্রকল্পের মেয়াদ প্রায় শেষ পর্যায়ে হলেও কাজের অগ্রগতি হয়েছে মাত্র ২৫ শতাংশ। এদিকে, সড়ক তদারকির গাফিলতির কারণে ইতিমধ্যে উপজেলা প্রকৌশলীকে বদলি করা হয়েছে।

পাটকলগুলোর উৎপাদনে ফেরায় শ্রমিকদের সন্তুষ্টি
বহুদিনের জং ধরে থাকা পাটকলে আবার ঘুরতে শুরু করেছে চাকা। ফিরেছে কর্মচাঞ্চল্য। খুলনার ৩টিসহ ৬টি পাটকল এখন পুরোদমে উৎপাদনে। লোকসানি এসব প্রতিষ্ঠানকে মুনাফায় ফেরানোর আশা নতুন মালিকপক্ষের। পাটপণ্যকে লাভজনক করতে ৩০ বছরের জন্য ইজারার মাধ্যমে এ পাটকলগুলোকে বেসরকারিখাতে ছেড়ে দিলো সরকার।