
দৌলতদিয়ায় দুর্ঘটনা: সেই বাসের নিবন্ধন স্থগিত, মালিককে শোকজ
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটির নিবন্ধন (রেজিস্ট্রেশন) সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে বাসটির মালিককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সরকারি সংস্থাটি।

দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবে প্রাণহানি; পর্যটন মন্ত্রীর গভীর শোক
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ঘাটে ফেরিতে ওঠার সময় বাস ডুবে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)।

দৌলতদিয়া ঘাটে উদ্ধার বাসে পাওয়া গেছে ১৩ মরদেহ
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে ডুবে যাওয়া বাসটি ৬ ঘণ্টা পর টেনে তুলেছে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’। বুধবার (২৫ মার্চ) রাত সোয়া ১১টার দিকে বাসের একটি অংশ দৃশ্যমান হয়। এরপর সাড়ে ১১টার দিকে বাসটি ক্রেন দিয়ে টেনে পানির ওপরে তোলা হয়।

দৌলতদিয়ায় বাসডুবি: কুমারখালীর ৮ যাত্রীর মধ্যে এখনো নিখোঁজ ৩
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে উঠতে গিয়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে ডুবে যায়। এ ঘটনায় কুষ্টিয়ার কুমারখালী থেকে বাসে ওঠা ৮ যাত্রীর মধ্যে এখনো ৩ জন নিখোঁজ রয়েছেন।

দৌলতদিয়ায় ডুবে যাওয়া বাসের অবস্থান শনাক্ত; ৯ জনকে জীবিত উদ্ধার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটির অবস্থান শনাক্ত করা গেছে। আজ (বুধবার, ২৫ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে বাস নদীতে ডোবার পরপরই সেখান থেকে নয়জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।