দেবী দুর্গা
অশ্রুসজল চোখে দেবী দুর্গাকে বিদায় জানালেন ভক্তরা

অশ্রুসজল চোখে দেবী দুর্গাকে বিদায় জানালেন ভক্তরা

রাজধানীর বাইরে, সারা দেশেও বিষণ্ণ হৃদয়ে দেবী দুর্গাকে বিদায় জানান সনাতন ধর্মাবলম্বীরা। তবে ভক্তরা বললেন, দেবীর বিসর্জন কেবল এক বিচ্ছেদের পর্ব নয়; এটি তার সূক্ষ্ম রূপের মহিমাকে হৃদয়ে ধারণ করা এবং আগামী বছরের জন্য পুনরাগমন প্রার্থনার পরম মুহূর্ত।

বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

আনন্দ, উচ্ছ্বাস আর বিদায়ের করুণ সুরের মধ্য দিয়ে আজ (বুধবার, ২১ অক্টোবর) শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা।

বিষাদের সুর আর সিঁদুরের রঙে বিদায় ‘দুর্গতিনাশিনী’; আসছে বছর আবার হবে

বিষাদের সুর আর সিঁদুরের রঙে বিদায় ‘দুর্গতিনাশিনী’; আসছে বছর আবার হবে

শঙ্খের গম্ভীর ধ্বনি, নারীদের উলুধ্বনি, ঢাকের কাঠিতে চেনা সুরের ঝংকার আর ধূপ-ধুনোর মিষ্টি সুবাস; সব মিলিয়ে বাতাসজুড়ে এক পরম পবিত্র পরিবেশ। কিন্তু সেই উৎসবের আবহেই যেন লুকিয়ে ছিলো এক অদ্ভুত বিষাদ। আশ্বিনের রূপালী আলোয় যখন বিজয়া দশমীর সকাল নেমে এলো, তখন ঢাকের বোলেও বদলে গেল সুর। আনন্দের জায়গায় বাজে বিদায়ের ধ্বনি। মণ্ডপে মণ্ডপে দেবীর পাদপদ্মে মাথা ঠেকিয়ে, সিঁদুর ছুঁইয়ে আর চোখের জলে ‘পিতৃগৃহ’ থেকে ‘কৈলাসে’ বিদায় জানানো হলো দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে।

ঢাকের তালে আরাধনায় সারা দেশে পালিত হচ্ছে মহাসপ্তমী

ঢাকের তালে আরাধনায় সারা দেশে পালিত হচ্ছে মহাসপ্তমী

শারদীয় আনন্দ, ভক্তি আর দেবী দুর্গার আগমনে আলোকিত এক পবিত্র দিন মহাসপ্তমী। ভোরের শুরুতেই সপ্তমী লগ্নে শঙ্খসুর, ঢাকের তালে ঘট স্থাপন, দেবির আহুতি আর নবপত্রিকা স্থাপনের মধ্যদিয়ে সারা দেশে পালিত হচ্ছে দুর্গাপূজার মহাসপ্তমী।

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব

মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গাপূজা। তিথি অনুযায়ী আজ (শুক্রবার, ১৬ অক্টোবর) সন্ধ্যায় হবে দুর্গতিনাশিনী দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস। এরপর স্থায়ী মণ্ডপগুলোর প্রতিমা উন্মোচন হবে ভক্তদের মাঝে।

ফেনীতে বেড়েছে পূজামণ্ডপ, দুর্গোৎসব ঘিরে তিন স্তরের নিরাপত্তা

ফেনীতে বেড়েছে পূজামণ্ডপ, দুর্গোৎসব ঘিরে তিন স্তরের নিরাপত্তা

বর্ষার দিনগুলো ফুরিয়ে প্রকৃতিতে এখন নীল আকাশ আর কাশফুলের শুভ্রতা। পঞ্জিকার পাতায় দুর্গোৎসবের আগমনী বার্তা। দেবী দুর্গাকে বরণে ব্যস্ত সময় পার করছেন ফেনীর প্রতিমা শিল্পীরা। এবছর ফেনীতে বেড়েছে পূজামণ্ডপ। দুর্গোৎসবের নিরাপত্তায় পুলিশ, র‌্যাব ও আনসারসহ তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

আজ মহানবমী, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

আজ মহানবমী, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

সারাদেশে ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ বুধবার (১ অক্টোবর) শুরু হবে দেবী দুর্গার মহানবমী বিহিত পূজা। প্রতিটি মণ্ডপে বেজে উঠবে দেবী দুর্গার বিদায়ের সুর। দশমীতে কৈলাশে (স্বামীর বাড়ি) ফিরে যাবেন দেবী দুর্গা। এদিন বিশেষ কোনো পর্ব না থাকলেও সকালে তর্পণে দুর্গার মহাস্নান হবে, ষোড়শ উপচারে পূজা করা হবে।

মহাসপ্তমীতে পূজামণ্ডপে ভক্তদের ভিড়

মহাসপ্তমীতে পূজামণ্ডপে ভক্তদের ভিড়

রাজধানীসহ সারা দেশে সনাতন ধর্মাবলম্বীরা পূজামণ্ডপগুলোতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পূজা-অর্চনার মাধ্যমে উদযাপন করছেন। মহাসপ্তমীর দিনে আজ (সোমবার, ২৯ সেপ্টেম্বর) সকাল থেকে দুর্গা ভক্তরা দেবীর আরাধনায় পূজামণ্ডপগুলোতে ভিড় জমায়। নবপত্রিকা স্নান, চক্ষুদান আর ষোড়শ উপাচার দিয়ে মহাসপ্তমীর পূজার পর ভক্তদের দেয়া হয় অঞ্জলি।

মর্ত্যে এসেছেন দেবী দুর্গা; ষষ্ঠীর সকালে শুরু বিহিত পূজা

মর্ত্যে এসেছেন দেবী দুর্গা; ষষ্ঠীর সকালে শুরু বিহিত পূজা

অপেক্ষার অবসান ঘটিয়ে মর্ত্যে এসেছেন দেবী দুর্গা। সেজন্য সকাল জুড়ে ছিলো তাকে আহ্বান জানানোর আনুষ্ঠানিকতা।

দুর্গোৎসব: শেষ মুহূর্তের কাজে ব্যস্ত প্রতিমা শিল্পীরা

দুর্গোৎসব: শেষ মুহূর্তের কাজে ব্যস্ত প্রতিমা শিল্পীরা

পঞ্চমীর শুভ লগ্নের মধ্য দিয়ে হবে শুরু হবে দেবী দুর্গার বোধন আর আগামীকাল (রোববার, ২৮ সেপ্টেম্বর) থেকে শুরু হবে আনুষ্ঠানিকতা। দেবীকে সাজিয়ে তুলতে শেষ মুহূর্তের কাজে ব্যস্ত আছেন প্রতিমা শিল্পীরা। আর পূজা উপলক্ষে ভিড় বেড়েছে মিষ্টির দোকানগুলোতে।

কৈলাসে দেবী দুর্গার ফেরার পালা

কৈলাসে দেবী দুর্গার ফেরার পালা

নানা আচার অনুষ্ঠান ও উৎসবের ক্ষণ পেরিয়ে শেষ হতে যাচ্ছে শারদীয় দুর্গোৎসব। এবার কৈলাসে ফেরার পালা দেবী দুর্গার। তাই মণ্ডপে মণ্ডপে চলছে বিসর্জনের প্রস্তুতি। এর আগে, মহাদশমীতে সিঁদুর উৎসবে মাতেন সনাতন ধর্মাবলম্বীরা। দেবী-দুর্গার কাছে নিজ স্বামীর কল্যাণ এবং শাখা সিঁদুরের মান অক্ষুণ্ন রাখার প্রার্থনা করেন নারীরা।

আজ মহাসপ্তমী

আজ মহাসপ্তমী

মণ্ডপে মণ্ডপে পুরোহিতের মন্ত্র, ধূপ, পঞ্চপ্রদীপ, উলুধ্বনি আর ঢাকের বাদ্যের সঙ্গে বাজছে শঙ্খনাদ। সব বয়সী বাঙালি হিন্দু ধর্মাবলম্বী মানুষের হৃদয়ে বাঁধভাঙা আনন্দের জোয়ার।