
দুর্যোগে ছুটে আসেন নেতারা, পরিস্থিতি স্বাভাবিকেই যান হারিয়ে!
দুর্যোগ এলেই দুর্গত মানুষের পাশে ছুটে আসেন মন্ত্রী, নেতা আর প্রশাসনের কর্মকর্তারা। চলে ত্রাণ বিতরণ, পরিদর্শন আর নানা আশ্বাস। কিন্তু স্থানীয়দের অভিযোগ, বন্যার পানি নেমে গেলে বদলে যায় চিত্র। বছরজুড়ে পাহাড় কাটা, নদী-খাল দখল আর অপরিকল্পিত উন্নয়নের কারণে বারবারই বাড়ছে দুর্ভোগ।

সীমান্তবর্তী নদ-নদীর পানি কমায় সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির উন্নতি
সিলেট বিভাগের সীমান্তবর্তী নদ-নদীর পানি কমছে। যে কারণে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে হবিগঞ্জ ও সুনামগঞ্জে। তবে এখনও প্লাবিত নিম্নাঞ্চল। নষ্ট হচ্ছে ধান, সবজিসহ নানা ফসল। এদিকে, প্রশাসন শুকনো খাবারসহ নগদ অর্থ বরাদ্দের দাবি করলেও, ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ রয়েছে বন্যা দুর্গতদের।

ফারাক্কার পানি নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ, বিপাকে মালদা-মুর্শিদাবাদবাসী
পশ্চিমবঙ্গের ফারাক্কা বাঁধের পানি ছাড়ায় বিপাকে পড়েছে রাজ্যের মালদা ও মুর্শিদাবাদ জেলার বাসিন্দারা। পানি নিয়ন্ত্রণের দাবিতে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের কার্যালয়ের বাইরে ব্যাপক বিক্ষোভ হয়েছে।