
ট্রাম্প ও তার পরিবারকে কর অডিট থেকে দায়মুক্তি দিলো মার্কিন বিচার বিভাগ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার পরিবার এবং তার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের চলমান কর অডিট বা নিরীক্ষা থেকে দায়মুক্তি দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক নির্দেশনায় এই নজিরবিহীন সিদ্ধান্ত জানানো হয়েছে। গতকাল (মঙ্গলবার, ১৯ মে) মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই এক পৃষ্ঠার এই নথিটি প্রকাশ করা হয়। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আন্দোলনকারীদের দায়মুক্তি দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান বিল’ পাশ
২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনকারীদের দায়মুক্তির বিধান রেখে ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ বিল সংসদে পাশ হয়েছে।

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণকারী জুলাইযোদ্ধাদের ফৌজদারি দায়মুক্তি এবং আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি করা হয়েছে।

কুইক রেন্টালে দায়মুক্তি কেনো অবৈধ নয় জানতে রুল জারি হাইকোর্টের
কুইক রেন্টালে দায়মুক্তি কেনো অবৈধ নয়- জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে পছন্দের ব্যক্তিকে কুইক রেন্টালের কাজ দেয়া নিয়েও প্রশ্ন তুলেছেন উচ্চ আদালত। বছরের বেশিরভাগ সময়েই এই ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন বন্ধ থাকতো। যদিও গেল অর্থবছরে বিদ্যুৎকেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জ ছিল ৩২ হাজার কোটি টাকা। যার বেশিরভাগই গিয়েছে কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলোর পরিচালন ব্যয়ে।