দাবদাহ
দক্ষিণ কোরিয়ায় রেকর্ড তাপপ্রবাহ; কৃষকদের সতর্ক করতে উড়ছে ড্রোন

দক্ষিণ কোরিয়ায় রেকর্ড তাপপ্রবাহ; কৃষকদের সতর্ক করতে উড়ছে ড্রোন

দক্ষিণ কোরিয়ায় নজিরবিহীন তাপপ্রবাহের কবলে পড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় কৃষকদের সতর্ক করতে ড্রোন মোতায়েন করেছে দেশটির কর্তৃপক্ষ। প্রচণ্ড গরম থেকে বাঁচতে সাধারণ মানুষ এখন শীতাতপনিয়ন্ত্রিত বিমানবন্দরের ভেতরে আশ্রয় নিচ্ছেন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিয়ন্ত্রণের বাইরে দাবানল: তীব্রতা বৃদ্ধির আশঙ্কায় অরেঞ্জ অ্যালার্ট জারি

নিয়ন্ত্রণের বাইরে দাবানল: তীব্রতা বৃদ্ধির আশঙ্কায় অরেঞ্জ অ্যালার্ট জারি

ফ্রান্স-স্পেন-পর্তুগালে ধ্বংসযজ্ঞের মধ্যেই প্রাণঘাতী দাবানলের কবলে, দুই প্রতিবেশী- তুরস্ক ও গ্রিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় প্রাণ যায় তিন গ্রিক দমকলকর্মীর। অন্যদিকে, ফের আগুনের তীব্রতা বৃদ্ধির আশঙ্কায় অরেঞ্জ অ্যালার্ট জারি ফ্রান্সের ১৬ ও স্পেনের ৬টি অঞ্চলে। তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে দুই দেশেই। সবমিলিয়ে দাবানল পরিস্থিতি আরও জটিল রূপ নিলো ইউরোপে।

ফ্রান্সে দাবানল পরিস্থিতি: চতুর্থ দাবদাহের সম্ভাবনা, তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রিতে

ফ্রান্সে দাবানল পরিস্থিতি: চতুর্থ দাবদাহের সম্ভাবনা, তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রিতে

ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফ্রান্স। যদিও তাপমাত্রা বৃদ্ধির আভাসে আগুনের তীব্রতাও আরও বাড়বে বলে চলছে প্রস্তুতি। আজ (বুধবার, ২৯ জুলাই) থেকেই চলতি গ্রীষ্মের চতুর্থ দাবদাহের কবলে পড়তে পারে পুরো দেশ। তাপমাত্রার পারদ পৌঁছাতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। স্পেনেও একই তাপমাত্রা প্রত্যাশিত, তবে নিয়ন্ত্রণে এসেছে দাবানল।

ওমেগা ব্লকের প্রভাবে পুড়ছে ইউরোপ; তাপমাত্রা ছাড়ালো ৪০ ডিগ্রি সেলসিয়াস

ওমেগা ব্লকের প্রভাবে পুড়ছে ইউরোপ; তাপমাত্রা ছাড়ালো ৪০ ডিগ্রি সেলসিয়াস

ইউরোপজুড়ে চলছে নজিরবিহীন দাবদাহ। স্ক্যান্ডিনেভিয়া থেকে আল্পস পর্বতমালা পর্যন্ত অঞ্চলগুলো এখন তীব্র গরমে পুড়ছে। গতকাল (শনিবার, ২৭ জুন) এই দাবদাহ আরও পূর্ব দিকে ছড়িয়ে পড়েছে এবং জার্মানি ও ডেনমার্কে তাপমাত্রার নতুন রেকর্ড তৈরি হয়েছে। এই চরম আবহাওয়ায় এখন পর্যন্ত ডজনখানেক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তপ্ত নগরীতে বৃষ্টির ধারা: আষাঢ়ের হাত ধরে ফিরলো সজীবতা

তপ্ত নগরীতে বৃষ্টির ধারা: আষাঢ়ের হাত ধরে ফিরলো সজীবতা

জ্যৈষ্ঠের দাবদাহের দীর্ঘশ্বাস শেষে দিগন্তজুড়ে সজল কালো মেঘ। প্রকৃতির ক্যানভাসে শুরু নতুন অধ্যায়। বাংলা বর্ষপঞ্জির তৃতীয় মাস আষাঢ়ের প্রথম দিন আজ। বৃষ্টি, মেঘ আর সবুজের মেলবন্ধনের এই ঋতুকে ঘিরে বাঙালির আবেগ চিরন্তন। তবে বর্ষা কেবল প্রকৃতির রূপ বদলায় না, ধুয়ে-মুছে দেয় মনের ক্লান্তিও।

এক সপ্তাহের দাবদাহ শেষে পঞ্চগড়ে স্বস্তির বৃষ্টি

এক সপ্তাহের দাবদাহ শেষে পঞ্চগড়ে স্বস্তির বৃষ্টি

এক সপ্তাহের তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নামলো পঞ্চগড়ে। আজ (বৃহস্পতিবার, ৪ জুন) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে আকাশে কালো মেঘ জমে ওঠার পর শুরু হয় বৃষ্টি। মেঘের গর্জনের সঙ্গে মুশলধারায় ঝরে পড়া বৃষ্টিতে জনজীবনে ফিরে আসে স্বস্তি।

‘এল নিনো’র প্রভাবে তীব্র দাবদাহের শঙ্কা; বিশ্ববাসীকে সতর্ক করলো জাতিসংঘ

‘এল নিনো’র প্রভাবে তীব্র দাবদাহের শঙ্কা; বিশ্ববাসীকে সতর্ক করলো জাতিসংঘ

প্রশান্ত মহাসাগরের আবহাওয়াগত পরিবর্তন ‘এল নিনো’র প্রভাবে আগামী মাসগুলোতে বিশ্বজুড়ে তীব্র দাবদাহ ও চরম ভাবাপন্ন আবহাওয়ার শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। আজ (মঙ্গলবার, ২ জুন) জাতিসংঘের আবহাওয়া বিষয়ক সংস্থা বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, এবারের এল নিনো মাঝারি থেকে প্রবল শক্তিশালী হতে পারে, যা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কেন ঢাকা এখন ভয়ংকর হিট আইল্যান্ড? জেনে নিন বাঁচার উপায়

কেন ঢাকা এখন ভয়ংকর হিট আইল্যান্ড? জেনে নিন বাঁচার উপায়

চৈত্র শেষ হতে না হতেই বৈশাখে শুরুতেই কাঠফাটা রোদে পুড়ছে রাজধানী ঢাকা। ভ্যাপসা গরমে নগরবাসীর নাভিশ্বাস দশা। আবহাওয়ার পূর্বাভাস (Weather Agencies) অনুযায়ী, আগামীকাল ২১ এপ্রিল থেকে শুরু হয়ে মাসের শেষ অবধি ঢাকায় তীব্র দাবদাহ (Heatwave) বয়ে যেতে পারে। বর্তমানে রাজধানীর তাপমাত্রা অনুভূত হচ্ছে প্রকৃত তাপমাত্রার চেয়ে অনেক বেশি।

ইউরোপে ১০ দিনের দাবদাহে প্রাণহানি ছাড়ালো ২ হাজার

ইউরোপে ১০ দিনের দাবদাহে প্রাণহানি ছাড়ালো ২ হাজার

১০ দিনের দাবদাহে ইউরোপের ১২টি শহরে গরমে অসুস্থ হয়ে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩শ'তে। এরইমধ্যে দেড় হাজার মানুষের মৃত্যু সরাসরি জলবায়ু পরিবর্তনের সাথে সম্পৃক্ত। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বে এই মুহূর্তে সবচেয়ে দ্রুতগতিতে উত্তপ্ত হয়ে উঠতে থাকা মহাদেশ ইউরোপ।

ইতিহাসের উষ্ণতম জুন মাস রেকর্ড; ইউরোপের দেশগুলোতে রেড অ্যালার্ট জারি

ইতিহাসের উষ্ণতম জুন মাস রেকর্ড; ইউরোপের দেশগুলোতে রেড অ্যালার্ট জারি

তীব্র গরমে দর্শনার্থীদের জন্য দু'দিন ধরে বন্ধ আইফেল টাওয়ার। তিন বছর আগে টিকিট কেটেও মিলছে না দর্শন। বন্ধ ফ্রান্সের প্রায় ১৪শ' স্কুলের সবগুলো। চলতি বছর ইতিহাসের উষ্ণতম জুন মাস রেকর্ড করেছে স্পেন ও ইংল্যান্ড। দেশগুলোতে জারি রেড অ্যালার্ট। চলমান দাবদাহের ঝুঁকি থেকে একজন মানুষও মুক্ত নয় বলে সতর্কতা জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা।

বরষার প্রথম দিন আজ; নগরবাসীর স্বস্তি হারায় সড়কের খোঁড়াখুঁড়িতে

বরষার প্রথম দিন আজ; নগরবাসীর স্বস্তি হারায় সড়কের খোঁড়াখুঁড়িতে

বর্ষার প্রথম দিন আজ। দাবদাহ পেরিয়ে বরিষধারা স্বস্তি নিয়ে এসেছে নগরবাসীর জীবনে। গাছের ভেজা সবুজ পাতা আর মেঘলা আকাশ মনকে প্রশান্তি দিলেও রাজধানীবাসী কিছুটা আতঙ্কিত থাকে এই আষাঢ়েই। বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে একই সড়কে বারবার খোঁড়াখুঁড়ি, মুষলধারে বৃষ্টিতে জলাবদ্ধতা, সড়কের খানা-খন্দ ও বড় বড় গর্তে বৃষ্টির পানি জমে বাড়ে দুর্ভোগ। কবে কাটবে নগরবাসীর বর্ষা জর্জরিত এই দুর্দশা?

ভোর থেকে সিলেটে তিন ঘণ্টার বৃষ্টি, নগরবাসীর স্বস্তি

ভোর থেকে সিলেটে তিন ঘণ্টার বৃষ্টি, নগরবাসীর স্বস্তি

দেশজুড়ে যখন দাবদাহ, তখন রোববার (১১ মে) থেকে সিলেটে মাঝে মাঝেই নামছে প্রশান্তির বৃষ্টি। আজ (সোমবার, ১২ মে) ভোর থেকেই সিলেটে আবারও বৃষ্টি শুরু হয়েছে। গত কয়েকদিনের গরমের পর আজ বৃষ্টি নামায় স্বস্তির নিশ্বাস নিয়েছেন নগরবাসী।