দক্ষিণ চীন সাগর
কৌশলগত দ্বীপের কাছে চীনা কোস্টগার্ড ও জরিপ জাহাজ; ক্ষুব্ধ তাইপে

কৌশলগত দ্বীপের কাছে চীনা কোস্টগার্ড ও জরিপ জাহাজ; ক্ষুব্ধ তাইপে

দক্ষিণ চীন সাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ দ্বীপগুলোর জলসীমায় তাইওয়ানকে ‘উসকানি’ দেয়ার লক্ষ্যে চীনা কোস্টগার্ডের একটি জাহাজ ও একটি জরিপ জাহাজ প্রথমবারের মতো সমন্বিত অভিযান চালিয়েছে বলে শনিবার জানিয়েছে তাইওয়ান। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্যাটেলাইট চিত্রে স্থাপনার অস্তিত্ব; পরক্ষণেই গায়েব, দক্ষিণ চীন সাগরে নতুন রহস্য

স্যাটেলাইট চিত্রে স্থাপনার অস্তিত্ব; পরক্ষণেই গায়েব, দক্ষিণ চীন সাগরে নতুন রহস্য

দক্ষিণ চীন সাগরের অত্যন্ত বিতর্কিত ‘স্কারবরো শোল’-এর প্রবেশপথে গত সপ্তাহে একটি রহস্যময় স্থাপনার উপস্থিতি ধরা পড়েছে। রয়টার্সের সংগ্রহ করা স্যাটেলাইট চিত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও পরের ছবিগুলোতে দেখা গেছে যে সেটি আর সেখানে নেই। ফিলিপাইন গতকাল (বুধবার, ৩ জুন) জানিয়েছে, তারা এই নতুন কাঠামোর খবরটি খতিয়ে দেখছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণ চীন সাগরে সহযোগিতা বাড়ানোর ঘোষণা ফিলিপাইন-ভিয়েতনামের

দক্ষিণ চীন সাগরে সহযোগিতা বাড়ানোর ঘোষণা ফিলিপাইন-ভিয়েতনামের

দক্ষিণ চীন সাগরে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে রাজনৈতিক-নিরাপত্তা এবং সামুদ্রিক সুরক্ষা নিশ্চিতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ঘোষণা দিয়েছে ফিলিপাইন ও ভিয়েতনাম। দুই দেশ তাদের বর্তমান ‘কৌশলগত অংশীদারত্ব’ সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে ‘উন্নত কৌশলগত অংশীদারত্বে’ (এনহ্যান্সড স্ট্র্যাটেজিক পার্টনারশিপ) রূপান্তর করতে একমত হয়েছে। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রাতাস দ্বীপপুঞ্জের কাছে চরম উত্তেজনা, ফিরে গেল চীনের কোস্টগার্ড জাহাজ

প্রাতাস দ্বীপপুঞ্জের কাছে চরম উত্তেজনা, ফিরে গেল চীনের কোস্টগার্ড জাহাজ

দক্ষিণ চীন সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং তাইওয়ান নিয়ন্ত্রিত প্রাতাস দ্বীপপুঞ্জের কাছে দুই দেশের কোস্টগার্ডের মধ্যে চরম উত্তেজনা ও রেডিওতে বাগযুদ্ধের পর ফিরে গেছে চীনের একটি কোস্টগার্ড জাহাজ। আজ (রোববার, ২৪ মে) বিকেলে জাহাজটি ওই এলাকা ছেড়ে যায় বলে জানিয়েছে তাইওয়ানের কোস্টগার্ড। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফিলিপিন্সের পর দক্ষিণ চীন সাগরের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে টাইফুন ‘ফাং ওং’

ফিলিপিন্সের পর দক্ষিণ চীন সাগরের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে টাইফুন ‘ফাং ওং’

ফিলিপিন্সে তাণ্ডব চালানোর পর কিছুটা দুর্বল হয়ে দক্ষিণ চীন সাগরের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে টাইফুন ফাং ওং। এরপর আঘাত হানতে পারে তাইওয়ানে। স্থানীয় সময় গতকাল (রোববার, ৯ নভেম্বর) ফিলিপিন্সে আঘাত হানে শক্তিশালী ফাং ওং। এতে দেশটিতে প্রাণ হারায় দুইজন। আর ঝড়ের আগেই দেশটির ১৪ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। এর আগে গেল সপ্তাহে টাইফুন কালমায়েগির আঘাতে দেশটিতে প্রাণ হারায় দুই শতাধিক।

সাত মার্কিন অস্ত্র নির্মাতার ওপর চীনের নিষেধাজ্ঞা

সাত মার্কিন অস্ত্র নির্মাতার ওপর চীনের নিষেধাজ্ঞা

তাইওয়ানে সামরিক সহায়তা দেয়ায় মার্কিন সাত অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন।

তাইওয়ানের জলসীমাকে সংরক্ষিত এলাকা ঘোষণা চীনের

তাইওয়ানের জলসীমাকে সংরক্ষিত এলাকা ঘোষণা চীনের

দক্ষিণ চীন সাগরের দ্বীপাঞ্চল তাইওয়ানের জলসীমা ঘিরে সাত অঞ্চল সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা দিয়ে রেখেছে চীন।

দক্ষিণ চীন সাগরে চীন-তাইওয়ান উত্তেজনা

দক্ষিণ চীন সাগরে চীন-তাইওয়ান উত্তেজনা

সম্প্রতি তাইওয়ানের আশেপাশে চীনের শতাধিক যুদ্ধবিমান আর রণতরী নিয়ে মহড়ায় দক্ষিণ চীন সাগরে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা। চীন বলছে, তাইওয়ান স্বাধীনতার চিন্তা করা মানেই যুদ্ধ। বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়ায় নিজেদের সামরিক সক্ষমতা দেখাতে স্বায়ত্বশাসিত অঞ্চলটির আশপাশে মহড়া চালিয়ে যুক্তরাষ্ট্রসহ গণতান্ত্রিক দেশগুলোকে সতর্কবার্তা দিচ্ছে বেইজিং।

দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের

দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের

চীন বিতর্কিত দক্ষিণ চীন সাগরে রোববার সামরিক ‘যুদ্ধ মহড়া’ পরিচালনা করেছে। একইদিন ফিলিপাইন, যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া যৌথ মহড়া চালায়। চীনের সামরিক বাহিনী একথা জানিয়েছে। খবর এএফপি’র।