তুরাগ নদী
তুরাগে ‘ছাত্রলীগ নেতাকর্মীদের মরদেহ’ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

তুরাগে ‘ছাত্রলীগ নেতাকর্মীদের মরদেহ’ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত নেতাকর্মীর মরদেহ ভাসছে’ শিরোনামে প্রচারিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। আজ (শনিবার, ২৭ জুন) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ কথা জানানো হয়।

রাজধানীর কাছেই ‘অন্ধকার দ্বীপ’: ৫৪ বছরেও মেলেনি সেতু, ৩ লাখ মানুষের নিত্য দুর্ভোগ

রাজধানীর কাছেই ‘অন্ধকার দ্বীপ’: ৫৪ বছরেও মেলেনি সেতু, ৩ লাখ মানুষের নিত্য দুর্ভোগ

একটি সেতুর অভাবে রাজধানী থেকে বিচ্ছিন্ন প্রায় ৩ লাখ মানুষ। খেয়া নৌকায় নদী পারাপারে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। মিরপুর থেকে মাত্র ৫ মিনিটের দূরত্ব হলেও গেল ৫৪ বছরেও এখানে গড়ে ওঠেনি কোন হাসপাতাল, নেই তেমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান। পানি, গ্যাস, বিদ্যুৎসহ নানা সংকটে পিছিয়ে কাউন্দিয়া-বনগ্রামের বাসিন্দারা। একই সংকটে রাজধানীর উত্তরখান-দক্ষিনখান এলাকার ৫টি ওয়ার্ডের প্রায় ২ লাখ বাসিন্দা। রাত হলেই অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয় এলাকাটি। স্থানীয়দের অভিযোগ, ভোট এলেই প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও, কথা রাখেনি কেউ।

১০ লাখ মুসল্লির অংশগ্রহণে ইজতেমার প্রথম পর্বের জুমার নামাজ অনুষ্ঠিত

১০ লাখ মুসল্লির অংশগ্রহণে ইজতেমার প্রথম পর্বের জুমার নামাজ অনুষ্ঠিত

টঙ্গী তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে জুমার নামাজে অংশ নেন অন্তত ১০ লাখ মুসল্লি। নামাজ শেষে বিশ্ব শান্তি ও আল্লাহর নৈকট্য লাভের আশায় করা হয় দোয়া। এর আগে ভোর থেকে খিত্তায় খিত্তায় চলে তালিম বয়ান, আমল ও জিকির। ইজতেমার প্রথম পর্বে অংশ নিয়েছেন ৪১টি জেলার মুসল্লিরা। আছেন ৭৫টি দেশের মেহমানরাও।

৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু

৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু

টঙ্গীর তুরাগ নদীর তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে। আজ (শুক্রবার, ৩১ জানুয়ারি) ৪১টি জেলা থেকে আগত মুসল্লিরা প্রথম পর্বে অংশ নিয়েছেন। ৭৫ টি দেশের বিদেশি মেহমানরাও ইজতেমায় অংশ নিয়েছেন।

টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে নদীতে ট্রাক, দুর্ভোগ চরমে

টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে নদীতে ট্রাক, দুর্ভোগ চরমে

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর উপর অস্থায়ী বেইলি ব্রিজ ভেঙে তুরাগ নদীতে একটি ট্রাক পড়ে গেছে। আজ (শনিবার, ২১ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোন সংবাদ এখনও পাওয়া যায়নি। এদিকে দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী লেনে চলাচলকারীদের বিকল্প পথে চলার অনুরোধ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

সন্ধ্যার পরই শুরু হয় সর্বস্ব কেড়ে নেয়ার হামলা

সন্ধ্যার পরই শুরু হয় সর্বস্ব কেড়ে নেয়ার হামলা

ছিনতাই এখন নিত্যদিনের ঘটনা রাজধানীতে। ভাগ্যক্রমে ছিনতাইকারীর হাত থেকে বেঁচে গেলেও ডেকে পাওয়া যাচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের, এমন অভিযোগ ভুক্তভোগীদের। দফায় দফায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করলেও বহাল তবিয়তে অলিগলি দাপড়ে বেড়াচ্ছে ছিনতাইকারী চক্র।

ইবাদত-বন্দেগিতে মুখর ইজতেমা ময়দান

ইবাদত-বন্দেগিতে মুখর ইজতেমা ময়দান

তিনদিনব্যাপী ইজতেমার প্রথম পর্বে যোগ দিতে সারাদেশ থেকে মুসল্লিরা দুই দিন আগে থেকে আসতে থাকে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে গাজীপুর ও এর আশপাশের এলাকা থেকে অনেকে শুধু জুমার নামাজ পড়ার জন্য আসেন।