
বঙ্গোপসাগরে ১৮ জেলেসহ ট্রলার ডুবি; ১৬ জন উদ্ধার, নিখোঁজ ২
উত্তাল বঙ্গোপসাগরে ১৮ জন জেলে নিয়ে ‘এফবি মহিমা’ নামের বরগুনার তালতলীর একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ১৬ জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও, ট্রলারসহ এখনও ২ জন নিখোঁজ রয়েছেন। আজ (বুধবার, ৮ জুলাই) ভোররাতে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে গভীর বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলেরা হলেন- বরগুনার তালতলী উপজেলার ছোট আমখোলা গ্রামের কালাম (৬০) এবং শহীদ (৫৫)।

বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, গুরুতর আহত বাবা
বরগুনার তালতলীতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল খান (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ (রোববার, ১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার উত্তর কড়ইবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা আব্দুল আজিজ খানও (৫৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

বাণিজ্যিক সম্ভাবনায় গোলের গুড়
উপকূলীয় জেলা বরগুনার অর্থনৈতিক সম্ভাবনাময় উপজেলা তালতলী। এখানকার ৯০ হেক্টর জমিতে নোনা পানির উদ্ভিদ গোলগাছ রয়েছে প্রায় ২০ হাজার।