
শক্তিই শান্তির পথ, এক ইঞ্চি ভূখণ্ডও ছাড় নয়—তাইওয়ান প্রেসিডেন্ট
কেবল শক্তির মাধ্যমেই শান্তি সুরক্ষিত হতে পারে এবং দেশের এক ইঞ্চি ভূখণ্ডও বিসর্জন দেয়া সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে। চীনের সঙ্গে ঐতিহাসিক এক যুদ্ধের ৬৮তম বার্ষিকী উদযাপনে সীমান্তবর্তী একটি সংবেদনশীল দ্বীপে সফরকালে তিনি এ কথা বলেন।

তাইওয়ান প্রণালিতে পাল্টাপাল্টি সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে চীন-যুক্তরাষ্ট্র?
তাইওয়ান সংকট, বাণিজ্য বিরোধ ও প্রযুক্তিগত বিধিনিষেধের মতো বিষয়ে ওয়াশিংটন-বেইজিংয়ের সম্পর্ক বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্পর্ক উন্নয়নের চেষ্টায় আগামী মাসে যুক্তরাষ্ট্র সফর করবেন চীনের প্রেসিডেন্ট। এর মধ্যেই তাইওয়ান প্রণালিতে চীনা যুদ্ধজাহাজ ও মার্কিন যুদ্ধবিমানের অবস্থান কিসের আভাস? এ অঞ্চলে মার্কিন সামরিক জাহাজ বা বিমানের যাতায়াত ক্ষুব্ধ করে বেইজিংকে। তবে কি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পাল্টাপাল্টি সামরিক মহড়ার পরিকল্পনা আছে চীন ও যুক্তরাষ্ট্রের?

শি-ট্রাম্প বৈঠকের আগে তাইওয়ান প্রণালিতে মার্কিন সামরিক তৎপরতা
পরিকল্পিত শি-ট্রাম্প বৈঠকের আগেই আন্তর্জাতিক আকাশসীমা ব্যবহার করে তাইওয়ান প্রণালির ওপর দিয়ে উড়ে গেছে মার্কিন নৌবাহিনীর একটি পি-৮এ পসেইডন টহল বিমান। গতকাল (শুক্রবার, ২১ আগস্ট) এ ঘটনা ঘটে। মার্কিন ৭ম ফ্লিট জানিয়েছে, এ পদক্ষেপের মাধ্যমে ‘মুক্ত ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয়’ অঞ্চলের প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার প্রকাশ পেয়েছে। রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদবনে এ তথ্য উঠে এসেছে।

টাইফুনের অজুহাতে তাইওয়ান প্রণালিতে চীনের ট্রাফিক নিয়ন্ত্রণ; ‘হাস্যকর’ বললো তাইপে
টাইফুন ‘ডলফিন’-এর অজুহাতে তাইওয়ান প্রণালিতে জাহাজ চলাচলে চীনের আরোপ করা ‘ট্রাফিক নিয়ন্ত্রণ’ আদেশকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছে তাইপে। আন্তর্জাতিক জলসীমায় প্রবেশাধিকার সীমিত করার কোনো অধিকার বেইজিংয়ের নেই বলেও সাফ জানিয়েছে তাইওয়ান। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

টাইফুন ‘ডলফিন’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপানের ওকিনাওয়া; সতর্ক চীন
শক্তিশালী টাইফুন ‘ডলফিন’-এর আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া প্রদেশ। শনিবারের এই ঝড়ে অন্তত ছয়জন আহত হয়েছেন এবং ৫০ হাজারেরও বেশি ভবন বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। চীনের পূর্ব উপকূলে টাইফুনটি আঘাত হানার আশঙ্কায় বন্দরের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে এবং ফেরি চলাচলও স্থগিত করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।