
ফরিদপুরে ৭ বছরের শিশুকে হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
ফরিদপুরে নিখোঁজের ৬ দিন পর উদ্ধার হওয়া ৭ বছর বয়সী শিশু আইরিন আক্তার বিনা ওরফে কবিতা হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। হৃদয়বিদারক এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন— ইসরাফিল মৃধা (২৪), শেখ আমিন (১৯) এবং নাছিমা বেগম (৪৫)।

ওয়াশিংটনে হামলাকারীর ক্যালিফোর্নিয়ার বাড়িতে তল্লাশি চালাচ্ছে এফবিআই
ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজে হামলার ঘটনায় সন্দেহভাজন কোল টমাস অ্যালেনের ক্যালিফোর্নিয়ার বাড়িতে তল্লাশি চালানোর প্রস্তুতি নিয়েছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই। লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১৫ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত টরেন্স শহরের একটি বাড়িতে আজ অভিযান শুরুর কথা রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নেত্রকোণায় ভারতীয় ওষুধসহ চোরাকারবারি আটক
নেত্রকোণার দুর্গাপুরে অবৈধ পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ মো. আনোয়ার হোসেন (২৬) নামে এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

সাতক্ষীরায় স্বর্ণের বারসহ নারীকে আটক করলো বিজিবি
সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়ার সময় দুইটি স্বর্ণের বারসহ শিউলী আক্তার (২৩) নামের এক নারীকে আটক করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। আটক শিউলী আক্তার সাতক্ষীরা শহরতলীর তালতলা গ্রামের মো. জুবায়েরের স্ত্রী।

সেনেগালের উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ১২
ইউরোপে পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রারত অভিবাসীদের বহনকারী একটি নৌকা সেনেগালের উপকূলে ডুবে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। গতকাল (বুধবার, ২৪ ডিসেম্বর) দেশটির নিরাপত্তা সূত্র এ তথ্য জানায়।

খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের গুলিবিনিময়, অস্ত্র-গুলি উদ্ধার
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার দুর্গম জগাপাড়া এলাকায় পাহাড়ি সশস্ত্র দলের বিরুদ্ধে সেনাবাহিনী দীর্ঘমেয়াদি অভিযান পরিচালনা করছে। অভিযানের অংশ হিসেবে আজ (শনিবার, ২০ সেপ্টেম্বর) সকালে টহল দল কর্তৃক এলাকার ইউপিডিএফ (মূল) দলের এক সন্দেহভাজন সক্রিয় সদস্যের বাড়িতে তল্লাশি চালানো হয়।

মালয়েশিয়ায় অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অনিবন্ধিত অভিবাসী
টেবিলের নিচে লুকানো, স্টোররুমে ঢুকে পড়া কিংবা ছাদে উঠে পালানোর চেষ্টা। সব রকম কৌশলকেই ব্যর্থ করেছে মালয়েশিয়ার রাজধানীতে পরিচালিত অভিবাসন বিভাগের হঠাৎ অভিযান।

সাংবাদিককে চিপসের প্যাকেটে অর্থ দেয়ার অভিযোগে পুনঃনির্বাচনী প্রচারণা থেকে প্রত্যাহার গ্রেকো
নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের ঘনিষ্ঠ উপদেষ্টা উইনি গ্রেকোকে তার পুনঃনির্বাচনী প্রচারণা থেকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি এক সাংবাদিককে পটেটো চিপসের প্যাকেটের মধ্যে লুকিয়ে একশো ডলারের বেশি নগদ অর্থ দিয়েছেন।

যশোরে ১১ পিস স্বর্ণের বারসহ তিনজন আটক
যশোরে ১১ পিস স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বিজিবি। আজ (রোববার, ১৩ জুলাই) সকালে যশোরের বাঘারপাড়া থানাধীন ধলগাঁ রাস্তা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৩১৫ গ্রাম। যার মূল্য ১ কোটি ৯২ লাখ ৮৭ হাজার ৯৩০ টাকার বেশি বলে দাবি করেছে বিজিবি।

ঈদ যাত্রায় ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে র্যাবের তল্লাশি
চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫টি জেলার যাত্রীদের ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে মহাসড়কগুলোর বিভিন্ন যানবাহনে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে র্যাব-১১। আজ (বৃহস্পতিবার, ৫ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় এ কার্যক্রম শুরু করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে র্যাবের টহল
সাম্প্রতিক সময়ে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ডাকাতি বেড়ে যাওয়ায় টহল কার্যক্রম জোরদার করেছে র্যাব-১৪। আজ (মঙ্গলবার, ৩ জুন) রাত ৯টার দিকে মহাসড়কের মির্জাপুর চরপাড়া বাইপাসে র্যাব-১৪ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার মেজর কাউসার বাঁধনের নেতৃত্ব এ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় র্যাব সদস্যরা বিভিন্ন গাড়ি তল্লাশি এবং লিফলেট বিতরণ করেন।

যশোরে বিপুল ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
যশোরে প্রায় ৫ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। আজ (মঙ্গলবার, ৩ জুন) সকালে শার্শা উপজেলার নাভারন বাজার, সাতক্ষীরা মোড়ের মজিদ মার্কেটের নবাব বিরিয়ানি হাউজের সামনে মহাসড়কে প্রাইভেট কার তল্লাশিকালে তাদের আটক করা হয়।