১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ প্রি-পাইলটিং কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
0

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ প্রি-পাইলটিং কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানিয়েছে তথ্য অধিদপ্তর।

আজ (শনিবার, ১১ এপ্রিল) তথ্য অধিদপ্তরের ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

তথ্যবিবরণীতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০টায় টাঙ্গাইল সদরের শহিদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ বিতরণ প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করবেন।

আরও পড়ুন:

জানানো হয়, একইসঙ্গে দেশের ১০টি উপজেলায় (শিবগঞ্জ, পঞ্চগড় সদর ও বোদা, ইসলামপুর, শৈলকুপা, নেছারাবাদ, জুড়ী, কুমিল্লা আদর্শ সদর, গোয়ালন্দ ও টেকনাফ) ‘কৃষক কার্ড’ বিতরণ প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হবে।

এসএইচ