ডিফেন্ডার
দুই বছর পর মাঠে ফিরছেন বিশ্বনাথ, থাকবেন এশিয়া কাপ বাছাইয়ের প্রাথমিক স্কোয়াডে

দুই বছর পর মাঠে ফিরছেন বিশ্বনাথ, থাকবেন এশিয়া কাপ বাছাইয়ের প্রাথমিক স্কোয়াডে

প্রায় দুই বছর পর মাঠে নিয়মিত হয়েছেন বসুন্ধরা কিংসের রাইট ব্যাক বিশ্বনাথ ঘোষ। জানা গেছে, ভিয়েতনামের প্রীতিম্যাচ ও সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে থাকছেন তিনি। বিশ্বনাথ জানিয়েছেন, গুরুত্বপূর্ণ সময়ে দলে না থাকতে পেরে হতাশায় দিন গেছে তার। তবে সব ভুলে বিশ্ব'র দৃষ্টি এখন মূল দলে জায়গা করে নেয়া।

মৌসুম শেষে অবসর নেবেন জর্দি আলবা

মৌসুম শেষে অবসর নেবেন জর্দি আলবা

মৌসুম শেষেই সব ধরণের ফুটবল থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন স্পেন এবং ইন্টার মায়ামির ডিফেন্ডার জর্দি আলবা। ২০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে স্পেনের হয়ে ২০১২ সালে ইউরো জিতেছিলেন আলবা।

৭ বছরের চুক্তিতে জোরাল হাতোকে দলে টেনেছে চেলসি

৭ বছরের চুক্তিতে জোরাল হাতোকে দলে টেনেছে চেলসি

তরুণ প্রতিভাবান ডিফেন্ডার জোরাল হাতোকে ৭ বছরের চুক্তিতে দলে টেনেছে চেলসি। বয়স মোটে ১৯। এর মধ্যেই আয়াক্সের হয়ে ১০০ বেশি ম্যাচ খেলে ফেলেছেন জোরেল হাতো। ক্লাবের ইতিহাসের সর্বকনিষ্ঠ হিসেবে নেতৃত্বও দিয়েছেন।

২০৩০ পর্যন্ত কাতালান ক্লাবেই থাকছেন জুল কুন্দের

২০৩০ পর্যন্ত কাতালান ক্লাবেই থাকছেন জুল কুন্দের

বার্সেলোনায় কুন্দের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। তিন বছর বাড়িয়ে ২০৩০ পর্যন্ত কাতালান ক্লাবটিতেই থাকছেন ফরাসি ডিফেন্ডার। চুক্তির মেয়াদ বাকি দুই বছর। তবে পারফরমেন্সের পুরস্কার প্রাপ্যই ছিল জুল কুন্দের।

জার্মান ডিফেন্ডার ম্যাট হ্যামেলসের অবসরের ঘোষণা

জার্মান ডিফেন্ডার ম্যাট হ্যামেলসের অবসরের ঘোষণা

অবসরের ঘোষণা দিয়েছেন জার্মান বিশ্বকাপজয়ী ডিফেন্ডার ম্যাট হ্যামেলস। শুক্রবার (৪ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের অবসরের ঘোষণা দেন সাবেক বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ড তারকা।

স্বপ্না ও আঁখির বিকল্প তৈরি করতে পারেনি বাফুফে : ছোটন

স্বপ্না ও আঁখির বিকল্প তৈরি করতে পারেনি বাফুফে : ছোটন

জাতীয় নারী ফুটবল দলের স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না আর ডিফেন্ডার আঁখি খাতুনের বিকল্প তৈরি করতে পারেনি বাফুফে। এমনটাই মনে করেন সাফ জয়ী সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন। সাবিনাদের প্রস্তুতি নিয়ে তিনি হতাশ হলেও (১৭ অক্টোবর, বৃহস্পতিবার) শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের জন্য জানিয়েছেন শুভকামনা।

রোনালদোকে রেখেই নেশন্স লিগের দল ঘোষণা পর্তুগালের

রোনালদোকে রেখেই নেশন্স লিগের দল ঘোষণা পর্তুগালের

সবশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ একদম ভালো কাটেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর। আসরে তিনি কোনো গোলের দেখা পাননি। তবে, এই তারকাকে রেখেই নেশন্স লিগের পরের দুই ম্যাচের দল ঘোষণা করেছেন পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেস।

পেশাদার ফুটবলকে বিদায় জানালেন পেপে

পেশাদার ফুটবলকে বিদায় জানালেন পেপে

আনুষ্ঠানিকভাবে ২৩ বছরের দীর্ঘ পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন পর্তুগালের ডিফেন্ডার পেপে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও করে পেশাদার ফুটবল থেকে অবসরের সিদ্ধান্তের জানালেন ৪১ বছর বয়সী এই ফুটবলার।