সবক্ষেত্রে মেধাকে প্রাধান্য দিতে হবে: মির্জা ফখরুল
সবক্ষেত্রে মেধাকে প্রাধান্য দিতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শুক্রবার, ১৩ মার্চ) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে ঠাকুরগাঁও জেলা সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।