Recent event
ট্রাম
আধুনিকায়নের জেরে মিশরে বন্ধ হচ্ছে ১৫০ বছরের ট্রাম ঐতিহ্য

আধুনিকায়নের জেরে মিশরে বন্ধ হচ্ছে ১৫০ বছরের ট্রাম ঐতিহ্য

আধুনিক গণপরিবহন ব্যবস্থা এবং সড়ক ও রেল নেটওয়ার্ক পুনর্গঠনের জেরে মিশরে বন্ধ হয়ে যাচ্ছে ট্রাম চলাচল। আলেকজান্দ্রিয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত ট্রামের দীর্ঘ রেললাইনগুলোও উঠে যাচ্ছে। হারাতে বসেছে মিশরের দেড়শো বছরের ঐতিহ্য। এ ট্রামগুলো ছিলো নগরবাসীর জন্য সাশ্রয়ী গণপরিবহন। তবে কর্তৃপক্ষ বলছে সংস্কারের ফলে কমবে যানজট বাড়বে যাত্রী ধারণ ক্ষমতা।

চিরতরে বন্ধ হচ্ছে ট্রাম, কলকাতাবাসীর মনে মিশ্র প্রতিক্রিয়া

চিরতরে বন্ধ হচ্ছে ট্রাম, কলকাতাবাসীর মনে মিশ্র প্রতিক্রিয়া

আধুনিক ও গতির যানবাহনের স্রোতে জৌলুস হারিয়েছে কলকাতার ঐতিহ্যবাহী গণপরিবহন ট্রাম। দেড়শ' বছরের বেশি সময় ধরে যাত্রী পরিবহন সেবা দিয়ে আসা ট্রামকে চির বিদায় জানানোর ঘোষণাও দিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। এতে এখন ইতিহাসের পাতায় জায়গা করে নিতে যাচ্ছে কলকাতার রাজপথের গর্বের এ যানটি। ফলে ট্রাম নিয়ে হাজারও স্মৃতি থাকা কলকাতাবাসী মনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।