নারায়ণগঞ্জে আগুনে পুড়ল ঝুটের গোডাউন, ক্ষতি ৪০ লাখ টাকা
নারায়ণগঞ্জের দক্ষিণ সস্তাপুর এলাকার শিবু মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ঝুটের (জুট) গোডাউন ও একটি চায়ের দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে তাদের দ্রুত ও সমন্বিত অভিযানে প্রায় ১ কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।