এআইএসএ ও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা জ্ঞানেশ কুমারের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন। বিহারে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পানি কামান ব্যবহার করে পুলিশ। কলকাতা, জম্মু, আসাম, ওডিশা ও মেঘালয়েও একই দাবিতে বিক্ষোভ হয়েছে।
এ বিরোধের সূত্রপাত ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রম ঘিরে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী ১০ মাসে অন্তত ১৪ বার কিছু সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছিলেন। তাদের অভিযোগ, পূর্ণ কমিশনের জ্ঞান ছাড়াই কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে নির্বাচন কমিশন বলেছে, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় ভিন্নমত থাকা স্বাভাবিক এবং কমিশনের সব সিদ্ধান্ত আইন মেনেই নেয়া হয়েছে।





