সারা দেশে জেলা আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘জেলা আইনশৃঙ্খলা কমিটি’ সংশোধনপূর্বক পুনর্গঠন করে নতুন অফিস আদেশ জারি করেছে। আজ (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ এর উপসচিব কে এম ইয়াসির আরাফাত স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।