
মানবতাবিরোধী অপরাধে সজীব ওয়াজেদ ও পলকের বিচার শুরু
জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশসহ সুনির্দিষ্ট তিন অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিচার শুরু। ১৮ ফেব্রুয়ারি সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাক্ষী দিচ্ছেন ব্যারিস্টার আরমান।

টিএফআই সেলে গুম–নির্যাতন: শেখ হাসিনাসহ ১৭ জনের বিচার শুরু
আওয়ামী শাসনামলে র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলের বন্দিশালায় গুম-নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, ১১ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আজ (বুধবার, ২১ জানুয়ারি) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এ বিচারিক কার্যক্রম হবে।

জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধের মামলায় আসামিপক্ষের শুনানি ১৫ জানুয়ারি
সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধের মামলায় আসামিপক্ষের শুনানির জন্য আগামী ১৫ জানুয়ারির দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আজ (রোববার, ১১ জানুয়ারি) রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানির পর এ আদেশ দেন ট্রাইব্যুনাল।

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: হাসিনাপুত্র জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং আওয়ায়ী লীগ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। এসময় জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এ মামলার পরবর্তী শুনানি ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

সাবেক প্রতিমন্ত্রী পলককে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাফরুল থানার একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

কদমতলীতে কলেজছাত্র হত্যা মামলা: ইনু, মেনন ও পলককে গ্রেপ্তার দেখানো হলো
ঢাকার কদমতলী থানার কলেজ শিক্ষার্থী মাহাদী হাসান পান্থ হত্যা মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

হত্যাচেষ্টা মামলায় পলক-আতিক-সাদেক ফের রিমান্ডে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামের ৩ দিনের মঞ্জুর করেছেন আদালত। এছাড়া মোহাম্মদপুর থানার হত্যা চেষ্টা মামলায় জুনাইদ আহমেদ পলক, সাদেক খান ও সলিমুল্লাহ সলু ২ দিন করে রিমান্ডে।

একাধিক থানার হত্যা মামলায় পলক-কামরুলসহ ৭ জন গ্রেপ্তার
লালবাগ, ভাষানটেক, যাত্রাবাড়ীসহ একাধিক থানার হত্যা মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক মন্ত্রী জুনাইদ আহমেদ পলক, কামরুল ইসলাম, কামাল আহমেদ মজুমদারসহ ৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শিক্ষার্থী হত্যা মামলায় পলকের ৩ দিনের রিমান্ড
শাহবাগ থানার শিক্ষার্থী মানিক হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ (সোমবার, ৯ ডিসেম্বর) আদালত এই আদেশ দেন।

হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার আনিসুল-ইনু-মেননসহ ১০ জন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর তিন থানায় দায়ের করা পৃথক পাঁচ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলকসহ ৯ জনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ (বুধবার, ৪ ডিসেম্বর) সকালে তাদের প্রত্যেককে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে একাধিক মামলায় গ্রেপ্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন আদালত।

হুমকির মুখে সবচেয়ে বড় উন্মুক্ত জলাশয় চলনবিল ও হালতিবিল
হুমকির মুখে রয়েছে দেশের সবচেয়ে বড় উন্মুক্ত জলাশয় নাটোরের চলনবিল ও হালতিবিল। বিলের মাঝে গড়ে তোলা হয়েছে রেস্টুরেন্ট, পার্ক, স্টেডিয়ামসহ সরকারি বিভিন্ন দালান। এ নিয়ে সম্প্রতি জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরকে চিঠি দিয়েছে নদী কমিশন। তবে বিল দু'টি রক্ষায় চলনবিল অঞ্চলকে সংকটাপন্ন ঘোষণার দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর।

নাগরিক তথ্য চুরির মামলায় কারাগারে এম বরকতউল্লাহ
ডাটা সেন্টারের সাবেক পরিচালক তারেক এম বরকতউল্লাহর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। এগারো কোটির বেশি নাগরিকের ৪৬ ধরনের ব্যক্তিগত তথ্য ফাঁস ও বিক্রির অভিযোগে কাফরুল থানায় করা মামলায় গ্রেপ্তার হন তিনি।