
দখল-দূষণে বিপর্যস্ত ডাকাতিয়া; ১০ কিলোমিটারে ৭০০ অবৈধ স্থাপনা
দখল-দূষণে বিপর্যস্ত চাঁদপুরের ডাকাতিয়া নদী। কমছে মাছ, হারাচ্ছে জীববৈচিত্র্য। নদীর দুই তীরে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে, শহরের বড় স্টেশন থেকে গাছতলা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় চিহ্নিত হয়েছে সাত শতাধিক অবৈধ স্থাপনা। এসব উচ্ছেদে শিগগিরই চালানো হবে অভিযান।

বিলুপ্তির ঝুঁকিতে থাকা ‘টাইগ্রিনো’, বলিভিয়ায় মিললো নতুন প্রজাতির বুনো বিড়াল
বলিভিয়ার গহিন বনে বুনো বিড়ালের নতুন এক প্রজাতির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। আকারে দেখতে গৃহপালিত বিড়ালের মতো হলেও ডিএনএ গবেষণায় দেখা গেছে, এটি বুনো বিড়ালের সম্পূর্ণ নতুন একটি প্রজাতি। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কুয়াকাটা সৈকতে ভেসে এলো অর্ধগলিত ডলফিন
পর্যটনকেন্দ্র পটুয়াখালীর কুয়াকাটার চর গঙ্গামতি সৈকতে জোয়ারের পানির সঙ্গে ভেসে এসেছে প্রায় ৬ ফুট লম্বা একটি মৃত বোতলনোজ ডলফিন। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয় পরিবেশবাদী সংগঠন উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্য আব্দুল জলিল ডলফিনটির মরদেহ দেখতে পান। এরপর তিনি বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) ডলফিন রক্ষা কমিটি ও বন বিভাগের সদস্যদের অবহিত করেন।

টাঙ্গুয়ার হাওরের পরিবেশ রক্ষায় জেলা প্রশাসনের ১১ নির্দেশনা
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের পরিবেশ, জীববৈচিত্র্য, প্রতিবেশগত ভারসাম্য ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। আজ (রোববার, ২ আগস্ট) রাতে জেলা প্রশাসন, সুনামগঞ্জের ফেসবুক পেজে ১১টি নির্দেশনা উল্লেখ করে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

যুদ্ধের তারে বাসা বাঁধছে পাখি; ইউক্রেনে প্রকৃতিতেও ক্ষতের ছাপ
চার বছর ধরে চলা যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের অনেক এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য স্থাপনা, বদলে গেছে মানুষের জীবনযাত্রা। এবার যুদ্ধের প্রভাব পড়েছে দেশটির জীববৈচিত্র্যেও। ঘাস, লতা-পাতা বা খড়কুটোর বদলে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অপটিক্যাল ফাইবার ক্যাবল দিয়ে বাসা বাঁধছে পাখিরা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সমুদ্র এলাকা আমাদের অর্থনৈতিক শক্তি-ভবিষ্যৎ সমৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের বিস্তীর্ণ সমুদ্র এলাকা কেবল একটি ভৌগোলিক পরিসীমা নয়; এটি আমাদের অর্থনৈতিক শক্তি, সার্বভৌমত্ব এবং ভবিষ্যৎ সমৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি। এ সমুদ্রসীমায় রয়েছে বিপুল প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য এবং বাণিজ্যিক সম্ভাবনা।

জীববৈচিত্র্য রক্ষায় ১ জুন থেকে ৩১ আগস্ট সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা
সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্যসম্পদের প্রজনন সুরক্ষায় আগামীকাল সোমবার (১ জুন) থেকে টানা তিন মাসের জন্য সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ। এ নিষেধাজ্ঞা আগামী ৩১ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে। এ সময় জেলে, বাওয়ালি, মৌয়ালী এবং পর্যটক কেউই সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন না।

জীববৈচিত্র্য রক্ষায় ১ জুন থেকে ৩১ আগস্ট সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা
সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্যসম্পদের প্রজনন সুরক্ষায় আগামীকাল (সোমবার, ১ জুন) থেকে টানা তিন মাসের জন্য সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ। এ নিষেধাজ্ঞা আগামী ৩১ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে। এসময় জেলে, বাওয়ালি, মৌয়ালী এবং পর্যটক কেউই সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন না।

সাগরে মাছ ধরায় ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা
বঙ্গোপসাগরে সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ৪৭৫ প্রজাতির মাছের অবাধ প্রজনন ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে সরকার ৫৮ দিনের জন্য মৎস্য আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে। এ সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল (বুধবার, ১৫ এপ্রিল) মধ্যরাত থেকে আগামী ১১ জুন পর্যন্ত সাগরে সব ধরনের মাছ ধরা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুই অধ্যাদেশ পাশ
দেশের বন, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সুরক্ষায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ পাশ করা হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৫’ এবং ‘বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদন দেওয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

রাবনাবাদ নদের বালু উত্তোলনে বিপন্ন বাঁধ, হুমকিতে জীববৈচিত্র্য-বসতি
পটুয়াখালীর রাবনাবাদ নদ থেকে নির্বিচারে বালু উত্তোলনে বিপন্ন দুটি ইউনিয়নের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। হুমকির মুখে নদীর ভূ-প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য এবং জনবসতি। অবৈধ বালু উত্তোলনে সরকারও হারাচ্ছে কোটি টাকার রাজস্ব। এক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব তীব্র হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

তিন পার্বত্য জেলায় জীববৈচিত্র্য সংরক্ষণে রাঙামাটিতে মতবিনিময় সভা
রাঙামাটি পার্বত্য জেলার প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য এবং স্থানীয় জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ১২.৫ মিলিয়ন কানাডিয়ান ডলার, অর্থাৎ প্রায় ১১০ কোটি টাকা—অর্থায়নে শুরু হয়েছে 'বায়োডাইভারসিটি ইকোসিস্টেম রিএস্টোরেশন ফর কমিউনিটি রিসিলিয়েন্স ইন সিএইচটি' প্রকল্প। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।