টেস্ট হতাশা ভুলে আজ ওয়ানডে মিশনে মুখোমুখি জিম্বাবুয়ে-বাংলাদেশ
টেস্টের হতাশা পেছনে ফেলে এবার ওয়ানডে মিশনে নামছে বাংলাদেশ। আজ (সোমবার, ৬ জুলাই) জিম্বাবুয়ের হারারেতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা। এ সিরিজকে দুই দলই দেখছে ২০২৭ বিশ্বকাপ প্রস্তুতির গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে।