যুক্তরাষ্ট্রে জামিল-বৃষ্টি হত্যাকাণ্ড: আদালতে নিজেকে ‘নির্দোষ’ দাবি করলেন অভিযুক্ত
যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের (ইউএসএফ) দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টিকে নৃশংসভাবে হত্যার দায়ে অভিযুক্ত লিমনের রুমমেট হিশাম আবুঘারবিয়াহ আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। গতকাল (সোমবার, ১৮ মে) আদালতে সশরীরে হাজির হওয়া থেকে অব্যাহতি চেয়ে তার পক্ষে একটি লিখিত ‘নট গিল্টি প্লি’ বা নির্দোষ দাবির আবেদন জমা দেয়া হয়েছে।