
জামায়াতে ইসলামীর নির্বাচনি ইশতেহার প্রকাশ অনুষ্ঠান স্থগিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল (রোববার, ১ ফেব্রুয়ারি) এ ইশতেহার প্রকাশের। আজ শনিবার (৩১ জানুয়ারি) রাতে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে জানানো হয়, অনিবার্য কারণে আজ ইশতেহার ঘোষণা করা হচ্ছে না।

হত্যাকাণ্ডের বিচার না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: এহসানুল মাহবুব জুবায়ের
শেরপুরে জামায়াত কর্মী হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা প্রমাণের আহ্বান জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

চাপে পড়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে: মোহাম্মদ তাহের
চাপে পড়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আজ (রোববার, ৩১ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এ কথা বলেন।

নির্বাচনের আগে বিচারকাজ ও সংস্কারের দাবি জামায়াতের
জাতীয় নির্বাচনের আগে দোষীদের বিচার ও নির্বাচন ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। দলটি বলছে, স্থানীয় সরকার নির্বাচন দিয়ে ভোটব্যবস্থা যাচাই করে পরে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচন পদ্ধতি হিসেবে পিআর পদ্ধতি চালুর আহ্বান জানায় তারা।

জামায়াত নেতা আজহারুলের রিভিউ আবেদনের পরবর্তী শুনানি বৃহস্পতিবার
মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের পরবর্তী শুনানি আগামী (বৃহস্পতিবার, ৬ মে)। দীর্ঘ শুনানিতে তার পক্ষের আইনজীবী চারটি যুক্তিতে খালাস চেয়েছেন। ট্রাইব্যুনালের রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বললেন শিশির মনির। জানালেন, রায়ের সবই ছিল সাজানো।

‘আজহারুলকে মুক্তি না দিলে ৩ কোটি নেতাকর্মীকে জেলে নেয়ার প্রস্তুতি নিতে হবে সরকারকে’
এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে সরকারকে জামায়াতের ৩ কোটি নেতাকর্মীকে জেলে নেয়ার প্রস্তুতি নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।

ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য: ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের মৃত্যুই হলো অনিবার্য। তারা যতই ফিরে আসার চেষ্টা করুক প্রতিষ্ঠিত হতে পারবে না। আজ (শুক্রবার, ২১ ফেব্রুয়ারি) সকালে পল্টনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

‘প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বাদ-সুফল পায়নি’
প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বাদ-সুফল পায়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। আজ (শনিবার, ১৫ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা জামায়াত আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি চালু করতে হবে: জামায়াতের নায়েবে আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা আ ন ম শামসুল ইসলাম বলেছেন, শ্রমজীবী মানুষের যথাযথ মূল্যায়ন ও অধিকার প্রতিষ্ঠার জন্য দেশে ইসলামি শ্রমনীতি চালু করতে হবে।

জামায়াত আমীরের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন এবং আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ (মঙ্গলবার, ২৬ নভেম্বর) বিকেল ৩টায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আইনশৃঙ্খলা বাহিনী চাওয়া মাত্রই শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান
আইনশৃঙ্খলা বাহিনী যখনই চাইবে তখনই শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। নীলফামারী জেলা জামায়াতের আয়োজনে কর্মী সম্মেলনে তিনি বলেন, ‘জামায়াত চায় না বিনা বিচারে দেশের একজন মানুষও হত্যা হোক।’

'ড. ইউনূসকে রাষ্ট্রপতির আসনে বসে বিপ্লবী সরকার গঠনই সমাধান'
গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কার টেকসই করতে বর্তমান সংবিধান না রাখার পক্ষে মত বড় দুই দল বিএনপি-জামায়াতসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের। আজ (সোমবার, ২৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ইনকিলাব মঞ্চের আলোচনা সভায়। বিতর্ক ও সাংবিধানিক জটিলতা এড়াতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতির আসনে বসে বিপ্লবী সরকার গঠনই সমাধান বলে মনে করেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের।