আজ (রোববার, ২৬ জুলাই) দুপুরে নির্বাচন কমিশনে জাতীয় পার্টির আয়-ব্যয়ের হিসাব জমা দেয়ার পর দলটির অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় পার্টির নেতাকর্মীরা যার যার মতো নির্বাচনে অংশ নিবে। এবিষয়ে দলের সমর্থন থাকবে।’
এসময় তিনি বলেন, ‘রাষ্ট্রপতির গ্রেফতার বিষয়ে মন্তব্য করতে চায়না জাতীয় পার্টি। জাতীয় পার্টির ভাঙ্গনের প্রভাব তৃণমূলে নেই উল্লেখ করে নেতৃবৃন্দ জানান, শীঘ্রই সব অংশ একত্রিত হবার সম্ভাবনা আছে।’





