
কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ
বাংলা সাহিত্য ও সংগীতের আকাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামটি বিদ্রোহ, সাম্য ও ভালোবাসার প্রতীক হয়ে জ্বলজ্বল করছে। আজ (সোমবার, ২৫ মে) সেই প্রতীকের ১২৭তম জন্মবার্ষিকী। দিনটি ঘিরে দেশজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে এই অনন্য সাহিত্যিককে।

ধর্মের আবরণে রাজনীতির ঘোর বিরোধী ছিলেন কবি নজরুল: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ধর্মের আবরণে রাজনীতির ঘোর বিরোধী ছিলেন নজরুল। আজ (রোববার, ২৪ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালে কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার ২য় দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল জাতীয় জাগরণের তূর্যবাদক ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের রূপকার: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, নজরুল ছিলেন জাতীয় জাগরণের তূর্যবাদক ও আমাদের সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের রূপকার। কবি তার ক্ষুরধার লেখার মধ্য দিয়ে আমরণ শোষিত-নির্যাতিত ও বঞ্চিতদের অধিকারের কথা বলে গেছেন, করেছেন সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। তার এ বিপ্লবী ও অবিনাশী কণ্ঠস্বরের জন্য তিনি হয়ে ওঠেন ‘বিদ্রোহী কবি’।

পরাভূত জাতির ভাগ্যাকাশে নজরুলের আবির্ভাব ছিলো আলোকবর্তিকার মতো: প্রধানমন্ত্রী
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, পরাধীন, পর্যুদস্ত, পরাভূত জাতির ভাগ্যাকাশে কাজী নজরুলের আবির্ভাব ছিলো আলোকবর্তিকার মতো।

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত নজরুল মঞ্চ, জেলাজুড়ে উৎসবের আমেজ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে আগামীকাল (শনিবার, ২৩ মে) ময়মনসিংহের ত্রিশালে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন উপলক্ষে কবির বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশালসহ জেলাজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। এরইমধ্যে জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে প্রস্তুত করা হয়েছে দরিরামপুর নজরুল মঞ্চ।

শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে কাজী নজরুলের ১২৬তম জন্মবার্ষিকী
বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়।

অবশেষে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম
বাংলাদেশের জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম। ১৯৭২ সালের ৪ মে বাংলাদেশে আসার তারিখ থেকে তাকে বাংলাদেশের ‘জাতীয় কবি’ ঘোষণা করে গেজেট প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

সাংবিধানিকভাবে নজরুলকে জাতীয় কবি করার দাবি
স্বাধীনতা যুদ্ধের মতো জুলাই বিপ্লবের ভাষাও ছিল নজরুলের গান-কবিতা। ছাত্র-জনতার রাজপথে বুক উঁচিয়ে নামতে যার প্রভাব ছিল অসামান্য। '২৪ এর গণঅভ্যুত্থানে আমাদের নজরুল' শীর্ষক আলোচনা সভায় একথা বলেন, নজরুল গবেষক আব্দুল হাই শিকদার। এসময় আলোচকদের পক্ষ থেকে দাবি ওঠে নজরুলকে জাতীয় কবি হিসেবে সাংবিধানিক স্বীকৃতির। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘সাংবিধানিকভাবে জাতীয় কবি হিসেবে স্বীকৃতির বিষয়টি নিয়েও কাজ করবে সংবিধান সংস্কার কমিশন।’

কবি নজরুলের জন্মদিনকে ছুটির দিন ঘোষণার দাবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী আজ (শনিবার, ২৫ মে)। নজরুলকে কেউ বলেন প্রেমের কবি, কেউ বলেন দ্রোহের কবি। কিন্তু যেভাবেই দেখা হোক না কেন, কবি চিরজাগ্রত তাঁর সৃষ্টিকর্মের মধ্য দিয়ে। জন্মদিনে অভিবাদন, স্তুতি আর শ্রদ্ধায় সিক্ত হয়েছেন এই কবি। একইসঙ্গে নজরুলের জন্মদিনকে ছুটির দিন ঘোষণার দাবি জানানো হয়েছে।