
অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের উপবৃত্তি আবেদন শুরু, পাবেন যেভাবে
দেশের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট (Prime Minister’s Education Assistance Trust - PMEAT) থেকে স্নাতক (পাশ) ও সমমান পর্যায়ের ১ম বর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তির (Government Stipend for Honors and Degree Students) আবেদন আজ (রোববার, ১৭ মে) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ৩য় বর্ষ খাতা পুনঃমূল্যায়ন আবেদন শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের (National University) ২০২৪ খ্রিষ্টাব্দের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার খাতা পুনঃমূল্যায়নের (Paper Re-scrutiny) আনুষ্ঠানিক আবেদন প্রক্রিয়া আজ (বুধববার, ১৩ মে) থেকে শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। শিক্ষার্থীরা অনলাইনে আগামী ২ জুন পর্যন্ত এই আবেদনের (NU Honours 3rd Year Board Challenge) সুযোগ পাবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে লাগবে যেসব কাগজপত্র
জাতীয় বিশ্ববিদ্যালয়ের (National University) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থীর মধ্যে ৩ লাখ ৬৪ হাজার ১৩৫ জন কৃতকার্য হয়েছেন। এর মধ্যে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছেন ২ লাখ ২৯ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী। মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের ভর্তি ফরম পূরণ ও কলেজে ফি জমা দেওয়ার সময়সূচি ঘোষণা করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল দেখবেন যেভাবে
জাতীয় বিশ্ববিদ্যালয়ে (National University) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল অবশেষে প্রকাশিত হয়েছে। আজ (রোববার, ৩ মে) বেলা ২টার দিকে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হয়। পরীক্ষার মাত্র ৭ দিনের মধ্যেই দ্রুততম সময়ে এই ফল ঘোষণা করা হলো।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু যেদিন থেকে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের (National University - NU) অধীনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার (Honours Admission Test) তারিখ ও প্রবেশপত্র সংগ্রহের সময়সূচী ঘোষণা করা হয়েছে। আজ (বুধবার, ৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী শনিবার (১১ এপ্রিল) থেকে পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় বিবিএ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি: নতুন তারিখ ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের (National University) অধীনে ২০২৪ সালের বিবিএ প্রফেশনাল (BBA Professional) প্রথম বর্ষ ২য় সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। রোববার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। যে সকল শিক্ষার্থী নির্ধারিত সময়ে ফরম পূরণ করতে পারেননি, তারা নতুন সময়সূচি অনুযায়ী অনলাইনে আবেদন করতে পারবেন।

ডিগ্রি প্রথম বর্ষের ফল পুনঃমূল্যায়ন: আবেদন শুরু আজ, জানুন ফি ও নিয়মাবলী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের (National University) অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলের উত্তরপত্র পুনঃমূল্যায়নের (Answer script re-evaluation) আবেদন প্রক্রিয়া আজ ২ মার্চ থেকে শুরু হচ্ছে। যে সকল শিক্ষার্থী প্রত্যাশিত ফল পাননি, তারা ২ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত অনলাইনে এই আবেদন করার সুযোগ পাবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ১ম বর্ষের ফল প্রকাশ, দেখবেন যেভাবে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের (National University) অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষারফল (Degree 1st Year Result) আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে প্রকাশ করা হয়েছে। একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে বিকাল ৪:০০টায় এই ফল আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়। এ বছর গড় পাসের হার ৯০.২৯ শতাংশ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার পুনঃমূল্যায়নের ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের (National University) অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার পুনঃমূল্যায়নের ফল (Degree 3rd Year Rescrutiny Result) অবশেষে প্রকাশিত হয়েছে। একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় এই ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

অনার্স তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ; জেনে নিন নতুন সময়সূচি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের (National University) অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষার (Practical Exam) নতুন ও সংশোধিত সময়সূচি (Revised Schedule) প্রকাশ করা হয়েছে। পূর্বের ঘোষিত তারিখ পরিবর্তন করে পরীক্ষা গ্রহণের নতুন সময়সীমা নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি আবেদনের সময় ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়লো
জাতীয় বিশ্ববিদ্যালয়ের (National University) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমের অনলাইনে প্রাথমিক আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় প্রফেশনাল কোর্সে ভর্তির সুযোগ, আবেদনের শেষ সময় ৩১ জানুয়ারি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের (National University) অধিভুক্ত কলেজগুলোতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ অনার্স প্রফেশনাল (1st Year Professional Honours) ভর্তি কার্যক্রমের সময়সীমা ঘোষণা করা হয়েছে। গত ২৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া আগামী ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে। যারা প্রফেশনাল কোর্সে ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এটি একটি বড় সুযোগ।