
জাতীয় ক্রীড়া পরিষদে যুগ্ম সম্পাদককে মারধরের অভিযোগ, পরিচালকের অস্বীকার
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ভেতরে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের যুগ্ম সম্পাদক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম সাব্বির মাসুমকে মারধর এবং তার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে সংস্থাটির ক্রীড়া পরিচালক জাহিদ পারভেজ চৌধুরীর বিরুদ্ধে। এ ঘটনায় পল্টন মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মাসুম। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন জাহিদ পারভেজ।

বাংলাদেশের নতুন ফুটবল জার্সির দাম কত, কোথায় কীভাবে কিনবেন?
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন অফিশিয়াল জার্সি উন্মোচিত হয়েছে। আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (BFF) সভাপতি তাবিথ আউয়ালের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ জার্সি উন্মোচন করা হয়। জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান 'দৌড়'-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবিদ আলম নতুন জার্সির দাম, উন্নত মান এবং ক্রয়ের প্রক্রিয়া নিয়ে বিশদ তথ্য জানিয়েছেন।

অ্যাডহক কমিটিতেই চলছে সব ফেডারেশন; নির্বাচনের খবর নেই ২৪টিতে
কোথাও কোথাও অ্যাডহক কমিটি দেয়ার পর নির্বাচনের খোঁজ নেই। আবার কোনো কোনো জায়গায় আগের অ্যাডহক কমিটিই চলছে নিজেদের মতো করে। এখন টিভিতে খবর প্রকাশের পর ২৭ ফেডারেশনে নির্বাচন আয়োজনে কিছুটা তৎপরতা দেখা গেলেও খোঁজ নেই আরও ২৪ ফেডারেশনের। যদিও জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক বলছেন, দ্রুতই পরিবর্তন দেখা যাবে সেসব ফেডারেশনেও।

ক্রীড়াঙ্গনে অ্যাডহক কমিটির দাপট, নির্বাচিত নেতৃত্বের অপেক্ষায় ৫০ ফেডারেশন
জুলাই গণঅভ্যুত্থানের ২ বছরেও পূর্ণাঙ্গ নেতৃত্ব পায়নি দেশের প্রায় ৫০টি ফেডারেশন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ফুটবল ফেডারেশন এবং অলিম্পিক অ্যাসোসিয়েশন ছাড়া সবই কার্যক্রম পরিচালনা করছে অ্যাড-হক কমিটির মাধ্যমে। ফেডারেশনের বর্তমান দায়িত্বপ্রাপ্তরা অবশ্য এমন পরিস্থিতির জন্য দায় দিচ্ছেন বিগত দিনের সংস্কৃতির জন্য।

গঠনতন্ত্র সংস্কার ছাড়াই নির্বাচনের পথে বিসিবি, বাড়ছে বিতর্ক
গঠনতন্ত্র সংস্কার না করেই নির্বাচনের পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইনের ফাঁকফোকর কাজে লাগিয়ে সবশেষ নির্বাচনে অনিয়ম করা হয়েছিল—এমন অভিযোগ তুলে বুলবুলের কমিটি ভেঙে দেয়ার পাশাপাশি গঠনতন্ত্র সংস্কারের পক্ষে মত দিয়েছিলো জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠিত তদন্ত কমিটি। তবে সময় স্বল্পতার অজুহাতে একই গঠনতন্ত্রে আবারও নির্বাচনের পথে হাঁটছে অ্যাড-হক কমিটি। এতে আরও একবার প্রশ্নবিদ্ধ নির্বাচনের আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইট হ্যাক
দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইট (nsc.gov.bd) হ্যাক হয়েছে। 'সাইবার ফোর্স সনাতনী' নামের হ্যাকারদের একটি গ্রুপ এর দায় স্বীকার করেছে।