
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নতুন মোড়ে; হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা আইআরজিসির
আবারও উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধ। জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আইআরজিসির হামলার জেরে এবার কেশম দ্বীপে একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী-সেন্টকম। এতে নিহত হয়েছে এক দম্পত্তিসহ তাদের দুই বছরের শিশু। এছাড়া বন্দর আব্বাস, কিশ দ্বীপে, বুশেহর এবং খুজেস্তান প্রদেশের চারটি স্থানেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে, যতদিন পর্যন্ত মার্কিন হুমকি ও হস্তক্ষেপ অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে আইআরজিসি।

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা; টানা পাঁচ ঘণ্টা বোমাবর্ষণ যুক্তরাষ্ট্রের
ইরান দাবি করেছে, জর্ডানে একটি মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আজ মঙ্গলবার ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে এই তথ্য জানায়। একই সঙ্গে জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিগুলো সরিয়ে দিতে দেশটির জনগণের প্রতি আহ্বান জানায় তারা। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।