
‘ঈদের আগে দেশের ৪৯০৮টি মসজিদে দেয়া হবে সম্মানি ভাতা’
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেছেন, ঈদের আগে দেশের ৪৯০৮টি মসজিদে দেয়া হবে সম্মানি ভাতা। এছাড়াও ৯৯০টি মন্দির, ৭২টি বৌদ্ধ বিহার ও ১৯৮টি গির্জায় দেয়া হবে সম্মানি ভাতা।

একটি নিরপেক্ষ-মেধাভিত্তিক প্রশাসন জনগণকে উপহার দেবো: জনপ্রশাসন উপদেষ্টা
গত দেড় দশকের অধিক সময় বাংলাদেশে জনপ্রশাসনকে দলীয়করণ করা হয়েছে উল্লেখ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি অনুযায়ী একটি দক্ষ-নিরপেক্ষ, মেধাভিত্তিক প্রশাসন দেশের জনগণকে উপহার দেবো।

চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন গোলাম রসুল ও শহিদুর রহমান
অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে নিয়োগ পেয়েছেন পুলিশের স্পেশাল বিভাগ (এসবি) প্রধান গোলাম রসুল ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক একে এম শহিদুর রহমান।

বুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধের প্রয়োজন নেই: জনপ্রশাসন সচিব
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান জানিয়েছেন, বুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধের কোনো প্রয়োজন নেই। যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে দাবিসমূহ পেশ করা হলে সহজেই সমাধান করা সম্ভব।

শুক্রবারের সেমিনার নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে বক্তব্য জানিয়েছে বিএএসএ
‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন’ শীর্ষক সেমিনার সম্পর্কিত দু-একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএসএ) বক্তব্য জানিয়েছে। আজ (শনিবার, ৯ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা এ বক্তব্য জানান।

‘আসন্ন নির্বাচনে ভূমিকাই জনপ্রশাসনের কর্মকর্তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে’
অন্তর্বর্তী সরকারের সময়ে কোন প্রতিষ্ঠানে দলীয়করণের চাপ নেই দাবি করে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া বলেছেন, আসন্ন নির্বাচনে ভূমিকাই জনপ্রশাসনের কর্মকর্তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। অভ্যুত্থানের সুযোগ কাজে লাগিয়ে জনপ্রশাসনের নতুন ইমেজ তৈরি করতে হবে কর্মকর্তাদের আহ্বান জানান তিনি।

জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত
প্রধান উপদেষ্টার কার্যালয়ে গত ১৬ জুন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত আশু বাস্তবায়নযোগ্য সুপারিশসমূহ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া সভায় সভাপতিত্ব করেন।

এক বছরে বিসিএস পরীক্ষা শেষ করার সুপারিশ
বিসিএস পরীক্ষা এক বছরের মধ্যে শেষ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। কমিশন বলছে, বর্তমান নিয়োগ প্রক্রিয়া অত্যধিক দীর্ঘ হওয়ায় নিয়োগ থেকে যোগদান পর্যন্ত সময় অনেক বেশি লাগে, যা কমিয়ে আনা প্রয়োজন। আজ (বুধবার, ৫ ফেব্রুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জনপ্রশাসন সংস্কার প্রতিবেদন জমা দেন কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরীসহ অন্য সদস্যরা। প্রতিবেদনের ১৪ নম্বর পৃষ্ঠা ৭.১১ পয়েন্টে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে।

জনবান্ধব প্রশাসন গড়তে আন্তঃক্যাডার বৈষম্য দূর করার আহ্বান
জনবান্ধব প্রশাসন গড়তে আন্তঃক্যাডার বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছেন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। আজ (শুক্রবার, ৩ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়।

প্রশাসনকে জনমুখী-রাজনৈতিক প্রভাবমুক্ত করা বড় চ্যালেঞ্জ
গত ১৬ বছরে জনপ্রশাসনে রাজনৈতিক দলীয়করণ, দুর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে। সেখান থেকে প্রশাসনকে জনমুখী এবং রাজনৈতিক প্রভাবমুক্ত করা বড় চ্যালেঞ্জ। চট্টগ্রামে সার্কিট হাউজে বিভিন্ন অংশীজনদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যরা। এদিকে সংস্কার কমিটির কাছে অনলাইনে সারাদেশ থেকে ১ লাখ ৫ হাজার নাগরিকের সুপারিশ জমা পড়েছে।

বিসিএসে একসঙ্গে ১৮ হাজার নিয়োগ দেবে অন্তর্বর্তী সরকার: জনপ্রশাসন সচিব
বিতর্ক-মুক্ত করতেই পরীক্ষা পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত
৪৩ থেকে ৪৭ বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার পদে ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেবে অন্তর্বর্তী সরকার। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। আরও বলেন, বিতর্ক-মুক্ত করতেই অনুষ্ঠিত পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া, পদ বঞ্চিত যেসব কর্মকর্তা সাম্প্রতিক সময়ে পদোন্নতি পেয়েছেন, অবসরের আগে তাদের আরও একবার গ্রেড বাড়ানো হবে বলেও জানান এই কর্মকর্তা।

সংস্কারের জন্য ছয় বিশিষ্ট ব্যক্তিকে দায়িত্ব দিলেন ড. ইউনূস
রাষ্ট্রের ছয়টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সংস্থা সংস্কারের জন্য ছয়জন বিশিষ্ট নাগরিককে প্রধান করে ছয়টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ (বুধবার, ১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণে তিনি এ কথা জানান।