গোপন নথি সরানোর দায়ে দোষী সাব্যস্ত ট্রাম্পের সাবেক উপদেষ্টা জন বোল্টন
মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক জন বোল্টন রাষ্ট্রীয় গোপন নথি ভুলভাবে ব্যবহারের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। গতকাল (শুক্রবার, ২৬ জুন) ফেডারেল আদালতে নিজের অপরাধ স্বীকার করেন তিনি। এই অপরাধে তার সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।