
ব্রাহ্মণবাড়িয়ায় চোরাকারবারি ধরতে গিয়ে বাধার মুখে বিজিবি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক চোরাকারবারিকে ধরতে গিয়ে গ্রামবাসীর বাধার মুখে পড়েছেন বিজিবি সদস্যরা। এ সময় গ্রামবাসীরা চড়াও হলে অস্ত্র তাক করে আত্মরক্ষা করেন বিজিবি সদস্যরা। গতকাল (রোববার, ৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা গ্রামে এ ঘটনা ঘটে।

১৮ থেকে ২৫ ডিসেম্বর যৌথবাহিনীর অভিযানে সারা দেশে গ্রেপ্তার ২১
সারা দেশে ১৮ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত যৌথবাহিনীর অভিযানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, ডাকাত সদস্য, কিশোর গ্যাং, চোরাকারবারিসহ মোট ২১ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে ১৪টি ভারতীয় গরু আটক
সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে ১৪টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। আজ (বুধবার, ৫ নভেম্বর) সকালে ১৪টি ভারতীয় গরুর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

মাদক চোরাকারবারিদের বেলুনের উপস্থিতিতে বন্ধ লিথুয়ানিয়ার বিমানবন্দর
আকাশসীমায় মাদক চোরাকারবারিদের বিপুলসংখ্যক বেলুনের উপস্থিতিতে বন্ধ রাখা হয়েছে লিথুয়ানিয়ার একটি বিমানবন্দর। ভিলনিয়াস বিমানবন্দরে স্থগিত সব ধরনের এয়ার ট্রাফিক।

বিজিবির তাড়া খেয়ে মাদক ফেলে পালাল চোরকারবারিরা
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিজিবির তাড়া খেয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ফেলে পালিয়েছে চোরাকারবারিরা। তাদের ফেলে যাওয়া ৭০ কোজি গাঁজা, ১ হাজার ১৮৬ বোতল ইস্কফ ও ৭০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবির ২৫ ব্যাটালিয়নের বিষ্ণুপুর বিওপির একটি দল।

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির জব্দ করা ৯০ গরু নিখোঁজ; প্রশাসন-পুলিশ-বিজিবির মধ্যে দোষারোপ
সুনামগঞ্জে সীমান্ত থেকে বিজিবির আটক করা ৯০টি ভারতীয় গরু জিম্মায় দেওয়ার পর থেকেই মিলছে না তার কোনো হদিস। বিজিবি বলছে, জেলা প্রশাসনের জিম্মায় গরু তুলে দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে জিম্মাদাররা এখন জানেন না, গরু কোথায়। বিষয়টি নিয়ে প্রশাসন, পুলিশ ও বিজিবির মধ্যে চলছে পাল্টাপাল্টি দোষারোপ। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী আর স্থানীয় প্রভাবশালীদের দ্বন্দ্বে হারিয়ে গেল ৯০টি গরু।

মৌলভীবাজারে প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার দুই
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করা হয়েছে। এ সময় দুজন চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় চোরাকারবারে ব্যবহৃত ভ্যানটি। আটককৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার গোলাম কিবরিয়া ওরফে সুলতান (২০) এবং কক্সবাজার জেলার মো. মনির হোসাইন (৩৮)।

কলারোয়া সীমান্তে প্রায় ১৩ কেজি ভারতীয় রূপা জব্দ
ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনার সময় সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে ২৭ লক্ষাধিক টাকা মূল্যের প্রায় ১৩ কেজি ভারতীয় রূপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় সীমান্তরক্ষীদের (বিএসএফ) গুলিতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল (শুক্রবার) রাতে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহতের নাম আল আমিন (৩২)। সে বায়েক ইউনিয়নের দক্ষিণ পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের সীমান্ত এলাকা থেকে এক কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। আজ (সোমবার, ২০ জানুয়ারি) ভোরে বিশ্বম্ভরপুরের ছাতারকোনা নামক স্থান থেকে এসব পণ্য জব্দ করা হয়।

সুনামগঞ্জে সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে সাইদুল ইসলাম (২৩) নামের এক চোরাকারবারি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আজ (বুধবার, ৮ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্বম্ভপুরের মাছিমপুর সীমান্তের গামাইতলা এলাকায় এই ঘটনা ঘটে।

সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় দুই যুবক আটক
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের চিনাকান্দী সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় দুই যুবককে আটক করেছে বিজিবি। আজ (বুধবার, ২৫ ডিসেম্বর) সকালে উপজেলার জিগাতলা সীমান্তে তাদের আটক করা হয়।