চট্টগ্রাম জেলা

আকস্মিক বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনা মোতায়েন
চট্টগ্রাম জেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসকের জরুরি অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও ২৪ পদাতিক ডিভিশন বন্যাদুর্গত বিভিন্ন উপজেলায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।

চট্টগ্রাম জেলা প্রশাসনে লটারিতে ইউনিয়ন ভূমি সহকারী ও উপ-সহকারী নিয়োগ
জেলা প্রশাসনের ইতিহাসে প্রথমবারের মতো লটারির মাধ্যমে চট্টগ্রাম জেলায় রাজস্ব প্রশাসনে কর্মরত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে। যা এর আগে কখনো হয়নি। বদলি ও পদায়নে স্বচ্ছতা নিশ্চিতে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক ফরিদা খানম।