
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি
দেশের বিভিন্ন সেবা খাতে ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত মাত্র এক বছরে মোট ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা ঘুষ লেনদেন হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক জরিপ প্রকাশ করে জানিয়েছে, এই ফলাফল মূলত অন্তর্বর্তী সরকারের আমলের দুর্নীতির একটি বাস্তব ও খণ্ডিত চিত্র।

২০২৫ সালে সেবাখাতে দুর্নীতি ও ঘুষের শিকার হওয়া মানুষের সংখ্যা বেড়েছে: টিআইবির জরিপ
২০২৩ সালের তুলনায় গণঅভ্যুত্থান পরবর্তী ২০২৫ সালে দেশের বিভিন্ন সেবাখাতে দুর্নীতি ও ঘুষের শিকার হওয়া মানুষের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

‘২ লাখ ৫৬ হাজারে কমিশন ৩৮ হাজার’—হিসাব কষে ঘুষ নেন দেবীগঞ্জের পিআইও!
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়ের বিরুদ্ধে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দের বিপরীতে ক্যালকুলেটরে হিসেব করে ১৫ শতাংশ কমিশন বা ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। তার কার্যালয়ে কয়েকজন প্রকল্প সভাপতি ও ইউনিয়ন পরিষদ সদস্যের সঙ্গে অর্থ লেনদেন ও কমিশন নির্ধারণ সংক্রান্ত প্রায় ৪ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ঘুষ নিলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের
চট্টগ্রাম বন্দরের কোনো কর্মকতা বা কর্মচারীর বিরুদ্ধে বিল ও ফাইল প্রসেসে ঘুষ বা আর্থিক লেনদেনের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ প্রশাসনিক শাস্তি ও আইনগত ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়াল এডমিরাল এস এম মনিরুজ্জামান।

প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারির অভিযোগ, অনুসন্ধানী কমিটি গঠন
রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর জামিন করানোর শর্তে ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের ঘুষ কেলেঙ্কারির অভিযোগে ৫ সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ কমিটি অনুসন্ধানী কাজ শুরু করেছে বলেও উল্লেখ করেন তিনি।

অতীতের নেতিবাচক ধারণা বদলে ভূমি মন্ত্রণালয়কে ঘুষ-দুর্নীতিমুক্ত করা হবে: ভূমিমন্ত্রী
ভূমি মন্ত্রণালয় নিয়ে অতীতের যে নেতিবাচক ধারণা, তা পরিবর্তন করে ঘুষ-দুর্নীতিমুক্ত একটি জনবান্ধব মন্ত্রণালয়ে পরিবর্তন করা হবে বলে আশ্বস্ত করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ২ সদস্য সাময়িক বরখাস্ত
ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষ গ্রহণের অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল (শুক্রবার, ৯ জানুয়ারি) রাতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন; নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ আহসান ও কনস্টেবল আবু কাউসার।

ঘুষকাণ্ডে জড়িত পটুয়াখালীর সেই পিপির নিয়োগ বাতিল
পটুয়াখালী জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকের কাছে ঘুষ পাঠানোর অভিযোগে সরকারি কৌঁসুলি (পিপি) রুহুল আমিনের নিয়োগ বাতিল করা হয়েছে।

নেত্রকোণায় গণশুনানি উপলক্ষে অভিযোগ গ্রহণ শুরু
ঘুষ, দুর্নীতি ও হয়রানি বন্ধের লক্ষ্যে নেত্রকোণা জেলা সদরে আগামী ৭ সেপ্টেম্বর গণশুনানির আয়োজন করেছে জেলা দুর্নীতি দমন কমিশন। এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে অভিযোগ গ্রহণ বুথ স্থাপন করা হয়েছে। আজ (রোববার, ২৪ আগস্ট) দুপুরে অভিযোগ গ্রহণের লক্ষ্যে স্থাপিত বুথের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস ও দুদক ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বুলু মিয়া।

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ওসির প্রত্যাহারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস সাত্তারের ঘুষ বাণিজ্য ও যাত্রী হয়রানি নিয়ে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা এবং দুই ওসির প্রত্যাহারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। আজ (শুক্রবার, ১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় আখাউড়া উপজেলা সদরের পৌর মুক্তমঞ্চের সামনে সাংবাদিক ও সুশীল সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এ আল্টিমেটাম দেয়া হয়।

ঘুষ নেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার
ঘুষ গ্রহণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিপ্লু বড়ুয়াসহ ছয়জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

চতুল ভূমি অফিসে মিউটেশনে ১০ হাজার; অন্যান্য সেবায় ঘুষের রেট ৫০০-১০০০ টাকা!
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ ছাড়া মিলছে না কোনো সেবা—এমন অভিযোগ তুলেছেন স্থানীয় সেবাপ্রত্যাশীরা। অতিরিক্ত অর্থ না দিলে দিনের পর দিন অফিসের বারান্দায় ঘুরতে হচ্ছে অনেককেই। জমির নামজারি, খতিয়ান দেখানো, তদন্ত প্রতিবেদন কিংবা খাজনা আদায়—প্রতিটি ধাপে টাকা না দিলে কাজ হয় না বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।