গুমের অভিযোগ
দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হত্যা, স্ত্রীর মৃত্যুদণ্ড

দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হত্যা, স্ত্রীর মৃত্যুদণ্ড

দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হত্যা করে ছয় টুকরো করেছিলেন প্রথম স্ত্রী ফাতেমা বেগম ওরফে শিল্পী। এ ঘটনায় দায়ের করা মামলায় তার মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ নাজমুন নাহার নিপু আসামির উপস্থিতিতে এ রায় দেন।

শেখ হাসিনাসহ ৭ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের ছাত্রদল নেতার

শেখ হাসিনাসহ ৭ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের ছাত্রদল নেতার

শেখ হাসিনাসহ ৭ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেছেন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিক। আজ (সোমবার, ৩ নভেম্বর) ট্রাইব্যুনালে তিনি অভিযোগ করেন বিগত সরকারের আমলে তিনি দুই দফা গুমের শিকার হন।

চৌধুরী আলমকে গুমের অভিযোগে ১৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

চৌধুরী আলমকে গুমের অভিযোগে ১৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

রমনা থানা বিএনপির সভাপতি ও সিটি কপোরেশনের কমিশনার চৌধুরী আলমকে গুমের অভিযোগে আওয়ামী লীগ নেতা মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানহ ১৮ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে তার পরিবার।

বিএনপি নেতাদের ক্রসফায়ার ও গুমের অভিযোগে ট্রাইব্যুনালে আবেদন

বিএনপি নেতাদের ক্রসফায়ার ও গুমের অভিযোগে ট্রাইব্যুনালে আবেদন

বিএনপি নেতা সালাহ উদ্দিন, ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিএনপি ও তার সহযোগী সংগঠনের ২২৭৬ জন ক্রসফায়ারে হত্যাসহ গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় অভিযোগ দায়ের করেছে বিএনপি।

শেখ হাসিনার বিরুদ্ধে মাইকেল চাকমার গুমের অভিযোগ দায়ের

শেখ হাসিনার বিরুদ্ধে মাইকেল চাকমার গুমের অভিযোগ দায়ের

গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্টাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা মাইকেল চাকমা। অভিযোগ করেন, ৫ বছরেরও বেশি সময় গুম রেখে চালানো হয় নানা নির্যাতন।

গুমের সঙ্গে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ

গুমের সঙ্গে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ

গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এছাড়াও হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারও সম্পৃক্ততা পাওয়া গেছে। গুমের শিকার ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া শুরুসহ র‍্যাব বিলুপ্তির সুপারিশ করেছে কমিশন। গুম সংক্রান্ত তদন্ত কমিশন (দ্য কমিশন অব এনকোয়ারি অন এনফোর্সড ডিসাপিয়ারেন্স) আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে একটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে র‌্যাবের সাবেক দুই কর্মকর্তা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে র‌্যাবের সাবেক দুই কর্মকর্তা

গুমের অভিযোগে র‌্যাব-২ এর সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ (সোমবার, ২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে তাদের আদালতে হাজির করা হয়।