
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর গ্রেপ্তার
রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় তার মামা ওবায়দুর রহমানকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাজী নজরুল কাণ্ড: এমপিদের নৈতিক আচরণবিধি চায় টিআইবি
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে একের পর এক অভিযোগ ও তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ‘অস্বাভাবিক মৃত্যুর’ ঘটনায় সংসদ সদস্যদের জন্য অবিলম্বে বিশেষায়িত ও বাধ্যতামূলক নৈতিক আচরণবিধি প্রণয়নের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

আত্মহত্যার প্ররোচনায় মামলা: গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে
রাজধানী শেরেবাংলা নগর থানার আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

‘গাজী নজরুলের বিষয়ে সংসদের চিঠি পেলে পদ নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি’
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নৈতিক স্খলনের কারণে জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদ থেকে এখনও কোনো চিঠি পায়নি নির্বাচন কমিশন (ইসি)। চিঠি পেলে নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি।

সস্ত্রীক এমপি নজরুলকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামীর বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকার এ তথ্য জানিয়েছেন।

ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

জামায়াত এমপির অপকর্ম ঢাকতেই তেল সংকটের গুজব: প্রতিমন্ত্রী আজাদ
সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের অপকর্ম ঢাকতেই কৃত্রিম তেলের সংকটের গুজব ছড়িয়ে ষড়যন্ত্র করা হয়েছিল বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

‘মেয়েটিই গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল, কাজটি অনৈতিক নয়’—জামায়াত এমপি মুহাদ্দিস
‘এমপি সাহেবের বড় স্ত্রীসহ সবাইকে ডেকে বসে আমরা দেখলাম, ওই মেয়েটির একটাই আবদার ছিল—“আমি অন্য কোথাও বিয়ে করব না। আমি যত দিন বাঁচবো, এমপি সাহেবের সেবা করবো”।’ মেয়েটির এই দৃঢ় ইচ্ছার মুখে তার মা-বাবা বাধ্য হয়ে নিজেদের বাড়িতেই বিয়ের ব্যবস্থা করেন। কিন্তু কাজটি অসামাজিক হয়েছে, অনৈতিক ছিল না। তবে এ ঘটনায় যে সামাজিক বিতর্ক তৈরি হয়েছে, সে কারণেই জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করেছে এবং তার সংসদ সদস্য পদও বাতিলের পথে। অনৈতিক বা অসামাজিক বিষয়ে জামায়াতে ইসলামী কখনো আপস করে না।’

অন্যায়ের সঙ্গে জামায়াতের আপস নেই: ডা. শফিকুর রহমান
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘অন্যায়ের সঙ্গে জামায়াতের কোনো আপস নেই।’ তবে দল ভুল-ত্রুটির ঊর্ধ্বে নয় বলেও জানান তিনি।

সংসদের চিঠি ছাড়া গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নয়: ইসি
জামায়াতে ইসলামীর চিঠির ভিত্তিতে নয়, জাতীয় সংসদ থেকে চিঠি পেলেই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে করতে পারবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমালেন মাছউদ।

গাজী নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, একজন গ্রেপ্তার
কিশোরীর সঙ্গে ভিডিওকাণ্ডে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামসহ (৭৪) পাঁচজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। রাজধানীর পল্লবী থানায় গতকাল (মঙ্গলবার, ২১ জুলাই) মামলাটি করেন তারই সাবেক গাড়িচালক ওবায়দুর রহমান।

এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। আজ (বুধবার, ২২ জুলাই) বিকেলে সাংবাদিকদের তিনি এ কথা জানান।