
১১ দলীয় জোটে থাকছে না ইসলামী আন্দোলন, ২৬৮ আসনে এককভাবে নির্বাচন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন বণ্টন নিয়ে চলা টানাপোড়েনের মধ্যে জামায়াতে ইসলামীসহ আসন সমঝোতায় থাকা ১১ দলীয় জোটে থাকছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। এছাড়া ২৬৮টি আসনে দলটি এককভাবে নির্বাচন করবে বলেও জানিয়েছে। আজ (শুক্রবার, ১৬ জানুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।

ইসলামপন্থার ‘এক বাক্স নীতিতে’ অটল ইসলামী আন্দোলন বাংলাদেশ: বিবৃতি
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, জুলাই অভ্যুত্থানের পর দেশ, জাতি ও ইসলামের স্বার্থে চরমোনাই পীর সাহেব এক বাক্স নীতির ঘোষণা দেন। সেই নীতির প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশ এখনো অটল থেকে কাজ করে যাচ্ছে। আজ (বুধবার, ১৪ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত দলের এক জরুরি বৈঠকের পরে তিনি এক বিবৃতিতে এ তথ্য জানান।

জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট করার সিদ্ধান্ত অনাকাঙ্ক্ষিত: ইসলামী আন্দোলন
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, আমরা জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছিলাম। তার যথার্থ কারণ আছে। জাতীয় নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো পরস্পর বিরোধী প্রচারণা চালাবে। তখন জুলাই সনদের পক্ষে প্রচারণা তেমন হবে না। ফলে জুলাই সনদের পক্ষে মতামত সংগ্রহ ঝুঁকিতে পড়বে। আর জুলাই সনদ ঝুঁকিতে পড়লে আমাদের এতো রক্ত-জীবন উৎসর্গ করাটা বিফলে যেতে পারে। প্রধান উপদেষ্টা আমাদের এ উদ্বেগ আমলে না নিয়ে যে ঘোষণা দিয়েছেন তা আমরা সন্তুষ্টুচিত্তে মেনে নিতে পারছি না।

আওয়ামী লীগ ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছে: গাজী আতাউর রহমান
আওয়ামী লীগ ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। আজ (মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলার দ্বি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।