
বিশ্বব্যাংকের ঋণের টাকায় নির্মিত ভবণ এখন ‘গলার কাঁটা’
ভোলায় বিশ্বব্যাংকের ঋণের টাকায় নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র ও সার্ভিলেন্স চেকপোস্ট এখন স্থানীয় মৎস্য বিভাগের জন্য যেন ‘গলার কাঁটা’। জেলেদের উন্নয়ন ও আধুনিক মৎস্য ব্যবস্থাপনার লক্ষ্য নিয়ে নির্মিত প্রায় ২৩ কোটি টাকার এসব স্থাপনা পড়ে আছে প্রায় অকেজো অবস্থায়। নেই কোনো কার্যক্রম, জনবল ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা। নির্মাণকাজ নিয়েও রয়েছে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন নেত্রকোণার গলার কাঁটা
আবাসন সংকটের কারণে পিছিয়ে নেত্রকোণার পর্যটন খাত। সরকারিভাবে কোটি কোটি টাকা খরচে একটি পর্যটন কেন্দ্র নির্মাণ হলেও তা যেন এখন গলার কাঁটা। স্থানীয়রা বলছেন পর্যটন এলাকা বাদ দিয়ে জনশূন্য হাওরে পর্যটন কেন্দ্রিক উন্নয়ন সুফল আনবে না। আর কেন্দ্রটির দায়িত্বরতরা বলছেন, ঋণ নিয়ে কোনো রকমে প্রতিষ্ঠানটির কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা।

সুদের টাকা এখন কুষ্টিয়ার মিরপুরবাসীদের গলার কাঁটা
নির্যাতন ও হয়রানিমূলক মামলার অভিযোগ
কুষ্টিয়ার মিরপুরবাসীদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে সুদের টাকা। নির্ধারিত টাকা পরিশোধের পরও বাড়তি টাকা চেয়ে হুমকি দিচ্ছেন ঋণদাতা ব্যক্তি। স্থানীয় নুরুল ইসলাম নামে একজনের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, টাকা না দেওয়ায় তাদের তুলে নিয়ে নির্যাতন ও হয়রানিমূলক মামলা দেয়া হচ্ছে। যদিও বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত নুরুল।